Wednesday, March 11, 2026

শুভেন্দু যৌথ মঞ্চে উঠতেই মাঠ ফাঁকা, শহিদ মিনারের ভিডিও পোস্ট করে দাবি কুণালের

Date:

Share post:

বকেয়া মহার্ঘ ভাতা ও শূন্যপদে নিয়োগের দাবিতে কলকাতার শহিদ মিনার চত্বরে ধর্ণা-আন্দোলন চলছে একশ্রেণীর সরকারি কর্মীদের। এই কর্মীদের একটি বড় অংশই বাম-জমানায় চিরকুটে চাকরি পাওয়া। যাইহোক, গতকাল, বৃহস্পতিবার অরাজনৈতিক সমাবেশের ডাক দিয়েছিল সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ। সেইমতো বিভিন্ন জেলা থেকে লোকজড়োর চেষ্টা করা হয়। কিছু লোকজন হয়েছিল বটে, তবে তাঁদের মধ্যে কতজন সরকারী কর্মী আছেন, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে।

আরও পড়ুন:‘আমি আত্মসমর্পণ করব না’: ভিডিও বার্তায় জানালেন অমৃতপাল

আসলে অরাজনৈতিক দাবি করা হলেও এই মঞ্চে উপস্থাপিত হয়েছে বাম-রাম-শ্যামের রামধনু সভা। শহিদ মিনারের মাঠে মঞ্চ গড়ে যৌথমঞ্চের যে সভা হল, তাতে রাজ্যের বিরোধী দলনেতা থেকে শুরু করে সিপিএমের মহম্মদ সেলিম, বিকাশ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী ভাষণ দিলেন। ছিলেন কংগ্রেসের দু’একজন চুনোপুঁটিও। তবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টাও চলেছে। যেমন মঞ্চে যখন বাম-কংগ্রেস, তখন মঞ্চের নীচে বিজেপি। আবার বাম-কংগ্রেস নেতারা নেমে যেতেই মঞ্চে উঠলেন সেলিম-সুজনরা। সবমিলিয়ে শহিদ মিনারে চৈত্রের গাজন।

 

এই আবর্তে আবার একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, শুভেন্দুর ভাষণে আগ্রহ ছিল না সরকারী কর্মচারীদের। তৃণমূল মুখপাত্রের প্রকাশ করা ভিডিওতে স্পষ্ট, শুভেন্দু বক্তব্য শুরু করতেই শহিদ মিনারের জমায়েত ফাঁকা হওয়া শুরু হয়। বিরোধী দলনেতাকে নিয়ে কারও কোনও আগ্রহ ছিল না, সেটা তাঁদের চোখে মুখেই ধরা পড়ছিল। এরপরই কুণাল শুভেন্দুকে খোঁচা দিয়ে বলেন, এটা স্পষ্ট, কেউ পাত্তা দেয় না শুভেন্দুকে। তাঁর কুৎসা-অপপ্রচার থেকেও মানুষ দূরে থাকতে চায়। শুভেন্দুকে নিয়ে মানুষ বিরক্ত।

 

 

spot_img

Related articles

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...

বঞ্চনা থেকে নাগরিকত্বহীনতা, ধর্নামঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন বিশিষ্টরা

কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা, এসআইআর (SIR) প্রক্রিয়া এবং নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে তৃণমূলের ধরনামঞ্চ মঙ্গলবার পরিণত হয়েছিল প্রতিবাদের...

মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় মমতার লড়াই ‘ঐতিহাসিক’, ধর্নামঞ্চে বললেন সুবোধ সরকার

এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে এমন লড়াই বিরল, ধর্মতলার ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীর এই আন্দোলনের প্রশ্নংসা করে...