Wednesday, March 25, 2026

মোদি বিরোধী পোস্টারে ছয়লাপ আহমেদাবাদের বিভিন্ন অঞ্চল, ধৃত ৮

Date:

Share post:

আহমেদাবাদের বিভিন্ন অঞ্চলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী পোস্টার লাগানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে।পোস্টারে মোদি হটাও, দেশ বাঁচাও লেখা ছিল। দেশ জুড়ে আম আদমি পার্টির (আপ) মোদি বিরোধী প্রচার শুরুর একদিন পরেই এই গ্রেফতারের ঘটনা ঘটল।
আহমেদাবাদের পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে বিষয়টি নিয়ে মামলা দায়ের করা হয়েছে এবং এর তদন্ত চলছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আপত্তিকর পোস্টারগুলি শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল।গুজরাটের আপ প্রধান ইসুদান বলেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা আপের কর্মী।আপের তরফে দাবি করা হয়েছে, এই গ্রেফতারের ঘটনায় বোঝা যায় বিজেপি ভয় পেয়েছে।
প্রসঙ্গত, আপের ‘মোদি হটাও, দেশ বাঁচাও’ পোস্টার প্রচার ভারতজুড়ে ১১টি ভাষায় শুরু হয়েছে। ইংরেজি, হিন্দি, উর্দু ছাড়াও গুজরাটি, তেলেগু, পাঞ্জাবি, বাংলা, কন্নড়, মারাঠি ভাষায় পোস্টার ছাপানো হয়েছে।
গত বৃহস্পতিবারই মোদির বিরুদ্ধে দেশের নানা প্রান্তে পোস্টার কর্মসূচির ডাক দেয় আম আদমি পার্টি । আপের তরফে জানানো হয়, দেশের এগারোটি ভাষায় পোস্টার ছাপিয়ে বিভিন্ন রাজ্যে তা ছড়িয়ে দেওয়া হবে। শুক্রবারের ঘটনারও দায় স্বীকার করেছে আপ। গুজরাতের আপ সভাপতি ইসুদান গাদভি দাবি করেছেন, যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই আপের সক্রিয় কর্মী।
পুলিশের তরফে জানানো হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওই ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে আলাদা করে তদন্তও চালাচ্ছে তারা।

 

Related articles

১৫ বছরের আয়ু কি বাড়বে? ২৭ মার্চ শুনানি পরিবহণ দফতরে 

১৫ বছর পেরোলেই কি বাতিলের খাতায় চলে যাবে পণ্যবাহী ট্রাক ও স্কুল পুল কার? এই আয়ুসীমা শিথিলের দাবিতে...

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকায় অভয়ার মা: প্রত্যাশা মতোই পানিহাটি থেকে প্রার্থী

যেমন ইচ্ছা প্রকাশ তেমন পালন। একের পর এক বিজেপি নেতার কাছে দরবার। দিল্লি পর্যন্ত দৌড় যেন প্রাথমিক সাফল্য...

সারা অতীত, শিল্পপতির মেয়ের প্রেমে মজেছেন শুভমান!

সারা তেন্ডুলকরের পর অনন্যা। আবারও সম্পর্কের গুঞ্জনে শিরোনামে শুভমান গিল(Shubman Gill)। এতদিন সারা তেণ্ডুলকর-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে...

আদালতের নির্দেশিকায় ভুয়ো ভিডিও মামলায় স্বস্তিতে গম্ভীর

ভুয়ো ভিডিও মামলায় বড় স্বস্তি পেলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। দিল্লি হাইকোর্টের পক্ষ থেকে মেটা,...