Monday, May 18, 2026

আমতলাবাসীর জন্য বড় উপহার! বহু প্রতীক্ষিত বাস টার্মিনাসের উদ্বোধন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। শুক্রবার শুভ উদ্বোধন হল আমতলার (Amtala) নবনির্মিত বাস টার্মিনাসের (Bus Terminus)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুপ্রেরণায় পরিবহণ দফতর ও বিষ্ণুপুরের বিধায়কের প্রচেষ্টায় নয়া রূপে আত্মপ্রকাশ করল এই বাস টার্মিনাসটি। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানা গিয়েছে, এই বাস টার্মিনাসে সাধারণ মানুষের প্রয়োজনীয় সমস্ত রকমের সুব্যবস্থা রাখা হয়েছে। আর স্বাভাবিকভাবেই নবনির্মিত বাস টার্মিনাসের উদ্বোধন হওয়ায় ভোগান্তি কমবে আমতলা তথা গোটা দক্ষিণ ২৪ পরগণার সাধারণ মানুষের।

 

শুক্রবার বাস টার্মিনাস উদ্বোধনের (Inauguration) পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আজ আমতলা তথা গোটা দক্ষিণ ২৪ পরগনার জন্য অত্যন্ত গর্বের দিন। আমতলাবাসীর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুভ উদ্বোধন হল নবনির্মিত আমতলা বাস টার্মিনাসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পরিবহণ দফতর ও বিষ্ণুপুরের বিধায়কের ঐকান্তিক প্রচেষ্টায় এই বাস টার্মিনাসের পরিষেবা শুক্রবার থেকেই শুরু হল। এরপরই অভিষেক জানিয়েছেন, বাস টার্মিনাসের শুভ উদ্বোধনের সাক্ষী থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ৮ কোটি টাকা ব্যয়ে এই উন্নতমানের বাস টার্মিনাসের নবনির্মাণ করা হয়েছে। সাধারণ মানুষের হিতার্থে যাবতীয় সুব্যবস্থা রয়েছে এই বাস টার্মিনাসে।

এরপরই অভিষেক লেখেন, আমতলা থেকে কলকাতার যাত্রাপথ সুগম করতে এই বাস টার্মিনাসের গুরুত্ব অপরিসীম। সাংসদ হিসেবে আমরা সবসময় মা-মাটি-মানুষের স্বার্থে সর্বদা কাজ করে এসেছি এবং আগামীদিনেও সেইভাবেই কাজ করে যাব।

 

 

 

Related articles

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...

IPL: ঘরের মাঠে ধোনির শেষ ম্যাচ! মাহির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

চলতি আইপিএলে(IPL) চেন্নাই সুপার কিংস (CSK) ঘরের মাঠ চিপকে শেষ ম্য়াচ খেলতে নামছে। এই ম্যাচের আগে ধোনির (MS...