Thursday, March 5, 2026

রাজ্যকে না জানিয়ে তিলজলায় কেন্দ্রীয় শিশু সুর*ক্ষা কমিশন !

Date:

Share post:

তিলজলা কাণ্ডে (Tiljala Case) ক্রমশ স্পষ্ট হচ্ছে রাজনীতির যোগ। রহস্যজনকভাবে শিশু মৃত্যুর ঘটনার রিপোর্ট তলব করে রাজ্যের মুখ‌্য সচিব (Chief Secretary) ও ডিজির কাছে চিঠি পাঠায় কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন (NCPCR)। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান ছিল খুনের সঙ্গে তান্ত্রিক যোগ। যদিও পরে ধৃতের স্ত্রীয়ের বয়ান রেকর্ড করার পর সেই ধারণা থেকে সরে এসেছে পুলিশ। কিন্তু রাজ্যের শিশু সুরক্ষা কমিশনকে (State Child Protection Commission) না জানিয়ে সরাসরি মুখ্যসচিবের কাছে চিঠি পাঠানোয় রাজ্যকে অবমাননার অভিযোগ উঠেছিল কেন্দ্রের বিরুদ্ধে। এবার রাজ‌্য কমিশনকে না জানিয়ে সরাসরি তিলজলায় শিশু সুরক্ষা কমিশনের আধিকারিকরা আসায় তীব্র হচ্ছে রাজনৈতিক অভিসন্ধি।

শুক্রবার তিলজলায় রহস্যজনক ভাবে শিশু মৃ*ত্যুর ঘটনার বিষয়ে খতিয়ে দেখতে হাজির হয় NCPCR-এর চেয়ারপার্সন-সহ গোটা টিম। এরপর তাঁরা নিভৃতে কথা বলেন মৃত শিশুর মা বাবার সঙ্গে। এর আগে তিলজলায় শিশুখুনের ঘটনায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের শহরে আসার কোনও প্রয়োজন নেই বলে রাজ‌্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় (Sudeshna Roy) দিল্লিতে চিঠি পাঠান। সেই চিঠিকে গুরুত্ব দেওয়া তো দূরের কথা বরং শুক্রবার সুদেষ্ণা রায় তিলজলায় গেলে তাঁকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন কেন্দ্রীয় কমিশনের সদস্যরা বলে অভিযোগ। অন্যদিকে কাজ না করতে দেওয়ার অভিযোগ তুলে সরব হয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যানও। কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগো (Priyank Kanoongo) রাজ‌্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়ের সঙ্গে অভব্য আচরণ করেছেন বলে জানা যাচ্ছে। সুদেষ্ণা রায়ের দাবি, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক’ বলে কার্য়ত ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কেন্দ্রীয় দলের তরফে বলা হয় রাজ্য কমিশন তথ্য গোপনের চেষ্টা করছে। এরপরই প্রশ্ন তোলেন সুদেষ্ণা , “ওঁরা কি তবে খুঁচিয়ে কিছু কথা বের করে আনতে চাইছে?” পাশাপাশি রাজ্যকে না জানিয়ে কেন এভাবে কেন্দ্রীয় কমিশনের সদস্যরা এলেন তা নিয়েও বাড়ছে ধোঁয়াশা। এখন ঘটনার জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।

 

spot_img

Related articles

বিশ্বকাপের মধ্যে হোটেলের মহিলা কর্মীর সঙ্গে আশালীন ব্যবহার, বিতর্কে পাকিস্তানের ক্রিকেটার

বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেট দলকে। বিশ্বকাপ চলাকালীন হোটেলের মহিলা কর্মীর সঙ্গে অশালীন ব্যবহার করার...

অপরিকল্পিত SIR-এর বিরুদ্ধে শুক্রবার ধর্না অবস্থান মমতার, মেট্রো চ্যানেলে শেষ মুহূর্তের প্রস্তুতি

এসআইআরে অসঙ্গতি, নাম বাদের চক্রান্তের প্রতিবাদে ফের সর্বাত্মক আন্দোলনে নামছেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার...

ফের SIR আতঙ্কে মৃত্যু! মেদিনীপুরে মৃত বিএলও, নদিয়ায় ভোটার

বাংলায় SIR-এর কাজ চলেছে গত তিনমাস ধরে। নির্বাচন কমিশনের অদ্ভুত ধরণের এই জটিল ডিজিটাল প্রক্রিয়া, অবাস্তব সময়সীমা, রাতভর...

“নার্ভাস-মানসিকভাবে বিধ্বস্ত”: দুবাইতে আটকে লারা দত্ত

পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ এবার এসে পড়ল প্রাক্তন বিশ্বসুন্দরীর জীবনে। গত কয়েক বছর ধরে দুবাই লারা দত্তর (Lara...