Sunday, February 1, 2026

CPM জমানায় ৬৮০ জনের বেআইনি নিয়োগ, এবার তৃণমূলের নিশানায় সূর্যকান্ত

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির অভিযোগে কার্যত জেরবার সিপিএম। চিরকুটে চাকরি চুরি নিয়ে বাম আমলের একের পর এক কুকীর্তি ফাঁস হচ্ছে প্রতি নিয়ত। যেখানে সিপিএমের প্রাক্তন ও বর্তমান শীর্ষ নেতাদের নাম জড়াচ্ছে। যাঁদের মধ্যে অনেকে প্রয়াত হয়েছেন, আবার সুজন চক্রবর্তী, সুশান্ত ঘোষ, মহম্মদ সেলিমদের মতো নেতাদেরও নাম উঠে আসছে। সেই তালিকায় এবার নয়া সংযোজন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের। সিপিএম জমানায় সূর্যবাবু পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিনা ইন্টারভিউতে লোক ঢুকিয়ে ছিলেন। বাম আমলে হওয়া সেই নিয়োগ দুর্নীতির প্রমাণও রয়েছে বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে।

পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূলের কোঅর্ডিনেটর অজিত মাইতির দাবি, সূর্যকান্ত মিশ্র ও সুশান্ত ঘোষরা জেলায় ৬৮০ জনকে ইন্টারভিউ ছাড়া চিরকুটে নিয়োগ দিয়েছিলেন। ঘুরপথে চাকরি পাওয়া অযোগ্যদের মধ্যে সূর্যবাবু ও সুশান্তবাবুর পরিবারের লোকজন রয়েছে বলেও অভিযোগ।

নিয়োগ দুর্নীতি নিয়ে ফের চাঁচাছোলা আক্রমণ করতে গিয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী থেকে সূর্যকান্ত মিশ্র, সুশান্ত ঘোষদের একযোগে নিশানা করেছেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর। অজিত মাইতির দাবি, সুশান্ত ঘোষের পরিবারের ২২ জন সদস্য ইন্টারভিউ ছাড়া বেআইনিভাবে চাকরি পেয়েছেন। তাঁর আরও দাবি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ৩০০ জনকে চাকরি দেওয়া হয়েছে ইন্টারভিউ ছাড়াই। মেদিনীপুর কলেজে ইন্টারভিউ ছাড়া ৮২ জনকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। হিসাব করে পাওয়া গিয়েছে সারা জেলায় ৬৮০ জনকে বেআইনি নিয়োগ দিয়েছে সিপিএম। এবং সেই প্রমাণও আছে। তৃণমূল নেতার এমন দাবির পর জেলা ও রাজ্য রাজনীতিতে সিপিএমের চিরকুটে চাকরি চুরি নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।

spot_img

Related articles

বীর চিলারায়ের জন্মবার্ষিকীতে গুরুত্বপূর্ণ উদ্যোগ, শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বীর চিলারায়ের জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারী। কোচ রাজবংশের অসাধারণ যোদ্ধা ও রণকৌশলী ছিলেন তিনি। তাঁর জন্মবার্ষিকীতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে...

রবিদাস জয়ন্তী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর শ্রদ্ধার্ঘ্য 

মাঘ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু রবিদাস জন্ম জয়ন্তী (Guru Ravidas Birth Anniversary)। চলতি বছর রবিদাসজীর ৬৪৯...

বাজেটের দিন অর্থমন্ত্রীর শাড়িতে দক্ষিণ ভারতীয় রেশম শিল্পের ছোঁয়া

ফেব্রুয়ারির পয়লা তারিখে চলতি বছরের প্রথম কেন্দ্রীয় আর্থিক বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। মহিলা অর্থমন্ত্রী...

বড় পারদ পতনের ইঙ্গিত নেই, কুয়াশা ঘেরা রবিবাসরীয় সকালের সাক্ষী দক্ষিণবঙ্গ

ছুটির দিনে তাপমাত্রা সামান্য কমল দক্ষিণবঙ্গে (South Bengal Weather)। যদিও শীতের (Winter) আমেজ শুধুই সকাল এবং সন্ধ্যায়। চলতি...