Friday, June 26, 2026

সোমেই জেলা সফর মুখ্যমন্ত্রীর! চলছে জোরকদমে প্রস্তুতি

Date:

Share post:

সোমবার চার দিনের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩ এপ্রিল পূর্ব মেদিনীপুর (East Midnapore) সফরে যাবেন মুখ্যমন্ত্রী। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার খেজুরি ১ নম্বর ব্লকের অন্তর্গত ঠাকুরনগরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠান থেকে সরকারি পরিষেবা প্রদান করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত থাকার জন্য জেলার সর্বস্তরের জনপ্রতিনিধিদের কাছে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

খেজুরির সভার পর ওইদিনই দিঘায় চলে যাবেন মুখ্যমন্ত্রী এং দিঘায় (Digha) রাত্রিবাস করবেন। এরপর ৪ এপ্রিল, মঙ্গলবার সকালে দিঘার কাছাকাছি কোনও একটি গ্রাম বা গ্রাম পঞ্চায়েতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। আর সেখানে গিয়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি ঠিকমতো চলছে কী না তা সরজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দুপুর ২ টো নাগাদ দিঘার হেলিপ্যাড ময়দানে বুথকর্মী সম্মেলনে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপর ৫ এপ্রিল, বুধবার দিঘার নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের কাজকর্ম ঠিকমতো চলছে কী না খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার, ৬ এপ্রিল কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। তবে সবকিছু ঠিক থাকলে এই সফরসূচি অপরিবর্তিত থাকবে বলে খবর।

 

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...