Monday, March 16, 2026

আরসিবির অনুশীলনে সুনীল, বিরাটদের সঙ্গে ডাইভিং ক্যাচ অনুশীলন ভারত অধিনায়কের

Date:

Share post:

আগামিকাল চিন্নাস্বামীতে আইপিএল-এর অভিযান শুরু করবে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। প্রতিপক্ষ মুম্বই ইন্ডিয়ান্স। সেই প্রস্তুতিতে ব‍্যস্ত টিম আরসিবি। তবে তার আগে আরসিবি অনুশীলনে হঠাৎ হাজির ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। সময় কাটালেন বিরাট কোহলিদের সঙ্গে। করলেন ফিল্ডিংও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে আরসিবি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিরাট কোহলি-সহ দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে মজার আলোচনা করছিলেন সুনীল। পাশাপাশি দলের সঙ্গে ফিল্ডিং অনুশীলন করেন এবং বেশ কিছু ডাইভিং ক্যাচও ধরেন এই তারকা ফুটবলার।” এই ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

আইএসএল-এ বেঙ্গালুরু এফসির হয়ে খেলেন সুনীল ছেত্রী। ব‍্যাঙ্গালোরকেই নিজের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেন ভারত অধিনায়ক। সেই কারণে ব‍্যাঙ্গালোরের আইপিএল ফ্র্যাঞ্চাইজিকেই সমর্থন করে থাকেন সুনীল ছেত্রী। এছাড়াও বিরাট কোহলির সঙ্গে দারুণ বন্ধুত্ব সুনীলের।

আরও পড়ুন:ইডেনের ম‍্যাচ ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে, নতুন রূপে কর্পোরেট বক্স, মিডিয়া সেন্টার


 

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...