Friday, June 12, 2026

Kolkata Metro : এক টিকিটে দক্ষিণেশ্বর টু রুবি, নয়া পরিষেবা মহানগরীতে !

Date:

Share post:

মেট্রোযাত্রীদের অপেক্ষার অবসান, এপ্রিলের পয়লা তারিখেই নয়া রুটে মেট্রো যাত্রার বড় ঘোষণা। গড়িয়া থেকে রুবি (Garia to Rubi) পর্যন্ত মেট্রোর ভাড়া ঘোষণা করল কলকাতা মেট্রো (Kolkata Metro)। অরেঞ্জ লাইনের সঙ্গেই এবার সিঙ্গল টিকিটে ব্লু লাইন। মানে একবার টিকিট কেটেই যাত্রীরা দক্ষিণেশ্বর থেকে সোজা রুবি (Dakshineswar to Rubi) পোঁছে যেতে পারেন। রেলওয়ে সেফটির অনুমোদন আগেই মিলেছিল,এবার ভাড়া ঘোষণা করল মেট্রো কর্তৃপক্ষ।

চলতি মাসেই কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হবে। যাত্রী পরিষেবার শুরুর আগে শনিবার সাংবাদিক বৈঠকে ওই রুটে ভাড়ার তালিকা প্রকাশ করল মেট্রো। অন্য রুটগুলির মতো ওই রুটেরও সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে ৫ টাকা। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবি পর্যন্ত যেতে হলে আপনাকে ২০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। এবার কেউ যদি দক্ষিণেশ্বর পর্যন্ত সম্পূর্ণ যাত্রাপথের ভাড়া কাটতে চান তবে তাঁর খরচ পড়বে ৪৫ টাকা । তাহলে এবার এক টিকিটেই দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ হয়ে রুবি মোড় পৌঁছে যাবেন। মাঝে ট্রেন বদল করতে হলেও আলাদা করে টিকিট কাটার প্রয়োজন নেই।

এক নজরে দেখা যাক ফেয়ার চার্ট :

কবি সুভাষ (নিউ গড়িয়া) স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) – ২০ টাকা
মহানায়ক উত্তমকুমার (টালিগঞ্জ) থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) – ৩৫ টাকা
এসপ্ল্যানেড স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি) – ৪০ টাকা
দক্ষিণেশ্বর স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন (রুবি)- ৪৫ টাকা

পাশাপাশি গ্রিন লাইনে অর্থাৎ শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর-ফাইভ পর্যন্ত রুটে QR কোডের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভবিষ্যতেএই পরিষেবা শুরু হবে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটেও বলেই জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...