Saturday, June 20, 2026

বিরাটদের বিরুদ্ধে নামার আগে চর্চায় রোহিত, অভিনয় দিয়ে মন জয় করলেন শর্মাজি

Date:

Share post:

আগামিকাল আইপিএলের অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স। প্রতিপক্ষ আরসিবি। তবে তার আগে নেটিজেনদের মন কাড়লেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। ব‍্যাট হাতে একের পর এক চার-ছক্কা হাকিয়ে দেশবাসীর মন জয় করেছেন রোহিত। আর এবার অভিনয় দিয়েও মন জয় করলেন শর্মাজি। হ‍্যাঁ ঠিকই শুনছেন। অভিনয় করে মন কেড়েছেন নেটিজেনদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেই ভিডিও মন কেড়েছে নেটিজেনদের।

এদিন একটি ভিডিও ভাইরর হয়। মুম্বই ইন্ডিয়ান্স যে হোটেলে রয়েছে সেই হোটেলেরই নীচে একটি মজার ভিডিও করেছেন রোহিত। সেখানে দেখা যাচ্ছে, হোটেলের লনে ঘুরে বেড়াচ্ছেন রোহিত। আর তাঁর দিকে তাকিয়ে রয়েছেন দুই যুবক। তাঁদের দেখে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা জিজ্ঞাসা করেন, তাঁরা কেন তাকিয়ে রয়েছেন? জবাবে এক যুবক বলেন, “আমরা আপনাকে দেখছিলাম। কারণ আমার মা বারবার বলে শর্মাজির ছেলেকে দেখে শিখতে। তাই আপনাকে দেখছিলাম।”

আর এই ভিডিও পোস্ট হতেই ভাইরাল। রোহিতের অভিনয় মন কেড়েছে নেটিজেনদের। মজার মজার কমেন্টে করেছেন রোহিত-ভক্তরা। তাঁর অভিনয়ের প্রশংসা করেছেন সবাই। কেউ কেউ আবার তুলনা করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে।

আরও পড়ুন:বড় ধাক্কা গুজরাত শিবিরে, আইপিএল-এ অনিশ্চিত উইলিয়ামসন : রিপোর্ট


 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...