Saturday, June 20, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের জন্য নয়া নিয়ম, কী জানালেন মুখ্যসচিব

Date:

Share post:

লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের জন্য রাজ্যে নয়া নিয়ম জারি করল রাজ্য সরকার। এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করা যাবে। দুয়ারে সরকার-এর প্রথম দিনে নবান্নে সাংবাদিক বৈঠক করে একথা জানান মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তিনি নিজে এদিন হুগলির চণ্ডীপুরে কয়েকটি দুয়ারে সরকার শিবির ঘুরে দেখেন। বলেন, প্রথম দিন সারা রাজ্যে ১৫ হাজার ১৩২ টি শিবির হয়েছে। বিকাল সাড়ে চারটে পর্যন্ত সাড়ে পাঁচ লক্ষের বেশি মানুষ শিবিরগুলিতে এসেছেন।

সবচেয়ে বেশি শিবির হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। তার পরেই আছে মুর্শিদাবাদ জেলা। উত্তর ২৪ পরগনায় ২০১১ টি শিবির হয়েছে। সেখানে মোট ৪৭ হাজার ৫০২ জন এসেছেন। দক্ষিণ ২৪ পরগনায় ১৭৪৯ টি শিবির হয়েছে। মোট ৬২ হাজার ৭৯০ জন এসেছেন। মুর্শিদাবাদে ১ হাজার ২২৬ টি শিবিরে প্রথম দিনেই এসেছেন এক লক্ষেরও বেশি মানুষ।

আরও পড়ুন- Kolkata Metro : এক টিকিটে দক্ষিণেশ্বর টু রুবি, নয়া পরিষেবা মহানগরীতে !

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...