Wednesday, June 24, 2026

দশ মাসে মুক্তি, জেল থেকে বেরিয়েই বিজেপিকে এক হাত নিলেন সিধু

Date:

Share post:

দেশীয় রাজনীতিতে ফের সরগরম প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিংহ সিধু (Navjot Singh Sidhu)। আসলে তিনি যে রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। ১৯৮৮ সালের এক ঘটনার জেরে হাজতবাস করতে হয় প্রাক্তন ক্রিকেটার এবং বর্তমানের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সিধুকে। তিনি এবং তাঁর বন্ধু রুপিন্দর সিং (Rupindor Singh) সাধু রাস্তার মাঝখানে গাড়ি রেখে চলে যাওয়ায় এক বৃদ্ধ মারুতিচালক প্রতি*বাদ করেন। কথা কাটাকাটির সময় গুরনাম সিং নামের ওই বৃদ্ধকে সপাটে থাপ্পড় মারেন সিধু, মাথায় আঘাত পেয়ে মারা যান ওই বৃদ্ধ। সেই মামলায় অভিযুক্ত হন সিধু (Navjot Singh Sidhu)। সেইসময় সঠিক প্রমাণের অভাবে ছাড়া পেলেও পরবর্তীতে ইচ্ছাকৃত ভাবে আঘাত করার অভিযোগে সিধুকে এক বছরের শাস্তি দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। কিন্তু কারাবাসে থাকাকালীন ভাল কাজ করায় ২ মাস কমে শাস্তির মেয়াদ কমে দাঁড়ায় ১০ মাস। অবশেষে সেই সময়সীমা সম্পূর্ণ হওয়ার পর জেল থেকে বেরিয়েই পদ্ম শিবিরকে এক হাত নিলেন সিধু। পাশাপাশি সক্রিয় রাজনীতিতে কামব্যাকের ইঙ্গিতও দিলেন প্রাক্তন ক্রিকেটার।

কারাবাসের মেয়াদ শেষে বাইরে এসেই রাহুল গান্ধীর (Rahul Gandhi)পাশে নভজ্যোৎ সিংহ সিধু। শুক্রবার টুইট করে জেল থেকে ছাড়া পাওয়ার কথা জানিয়েছিলেন সিধু নিজেই। শনিবার দুপুরে পাতিয়ালা সংশোধনাগার থেকে ছাড়া পান পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি। এরপরই দলের প্রতি নিজের দায়িত্ব আর আনুগত্য প্রকাশ করতেই কংগ্রেস কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বার্তা দেন তিনি। এক সময় বিজেপিতে ছিলেন পরে কংগ্রেসে যোগ দেন। ২০২২ সালে দলীয় প্রতীক নিয়ে অমৃতসর (পূর্ব) বিধানসভা থেকে লড়াই করলেও জিততে পারেননি সিধু। এরপরই ৩৫ বছরের পুরনো এই মামলায় গত বছরের ২০ মে পাতিয়ালা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এবার জেল থেকে বেরিয়ে নিজেকে কি প্রাসঙ্গিক করতে চাইছেন সিধু, ওয়াকিবহল মহলের একাংশের ধারণা তাই।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...