Sunday, May 17, 2026

“আইনের চোখে সবাই সমান”! ‘ডিগ্রি মামলায়’ ফের প্রধানমন্ত্রীকে কটাক্ষ কেজরিওয়ালের  

Date:

Share post:

আইনের চোখে সকলেই সমান। এটা কেমন কথা যে প্রধানমন্ত্রীর (Prime Minister) ডিগ্রির (Degree) প্রমাণ চাওয়া যাবে না। আদালতের এই রায়ে বিস্মিত সবাই। শনিবার আদালতের রায় নিয়ে ফের পাল্টা বিতর্ক উসকে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। তবে শুধু এখানেই থেমে না থেকে প্রধানমন্ত্রীকেও ফের নিশানা করেছেন আম আদমি পার্টির সুপ্রিমো (Aam Aadmi Party)।

উল্লেখ্য, শুক্রবারই গুজরাট হাইকোর্টের (Gujrat High Court) সিঙ্গল বেঞ্চের বিচারপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি সংক্রান্ত মামলায় বলেন, প্রধানমন্ত্রী হতে যেহেতু কোনও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কথা বলা নেই তাই ডিগ্রি সংক্রান্ত তথ্যপ্রকাশ করতে বাধ্য নয় বিশ্ববিদ্যালয় এবং প্রধানমন্ত্রীর অফিস। পাশাপাশি প্রধানমন্ত্রীর ডিগ্রি প্রকাশে চাপ সৃষ্টি করায় দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালত ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়। আদালত সাফ জানিয়ে দেয়, প্রধানমন্ত্রীর যোগ্যতা সংক্রান্ত তথ্য প্রধানমন্ত্রীর দফতরের ওয়েবসাইট, নির্বাচন কমিশনে পেশ করা হলফনামাতেই আছে। এরই পরিপ্রেক্ষিতে কেজরিওয়াল প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে কৌশলে প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী যদি শিক্ষিত না হন তাহলে সেক্ষেত্রে বড় ক্ষতি হবে দেশের। অফিসারেরা এসে তাঁকে যা খুশি বলে ফাইলে সই করিয়ে নিয়ে যেতে পারেন। এরপরই কেজরিওয়াল অভিযোগ করেন, আমার ধারণা বিমুদ্রাকরণের কারণেই এমন হয়েছে কারণ, শিক্ষিত প্রধানমন্ত্রীর পক্ষে ডিমনিটাইজেশনের (Demonitisation) মতো সিদ্ধান্ত নেওয়ার কথা নয়।

তবে শুধু কেজরিওয়াল নন, প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে কটাক্ষ করছেন আপ নেতারাও। উল্লেখ্য, দিন দুয়েক আগেই আম আদমি পার্টি ‘দেশে শিক্ষিত প্রধানমন্ত্রী চাই’ বলে নতুন প্রচার শুরু করেছে। রাজনৈতিক মহলের ধারণা, এমন স্লোগানের অর্থ বর্তমান প্রধানমন্ত্রীর যোগ্যতা নিয়ে সংশয় প্রকাশ করা।

 

 

 

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...