Monday, April 13, 2026

ভর সন্ধ্যায় শক্তিগড়ে শ্যু*টআউট, মৃ*ত্যু ব্যবসায়ীর

Date:

Share post:

ভর সন্ধ্যায় প্রকাশ্যে জাতীয় সড়কের উপর চলল গু*লি (Firing)। বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচার দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এসইউভির আরোহীদের ওপর ছয় রাউন্ড গু*লি চলল। গু*লিতে মৃ*ত্যু হয়েছে রাজু ঝার। তার বিরুদ্ধে কয়লা পাচার থেকে একাধিক মামলা রয়েছে। সিআইডি তাকে গ্রেফতারও করেছিল। গুলিতে তার সহযোগী আরও একজন গুরুতর জখম। ২০২১ সালে এই রাজু ঝা বিজেপি সাংসদ দিলীপ ঘোষের হাত ধরে পদ্ম শিবিরে যোগ দেয়। সম্প্রতি দুর্গাপুরে তার বিলাসবহুল হোটেলে বিজেপির রাজ্য নেতাদের চিন্তন বৈঠকও হয়েছিল। স্থানীয়রা জানান, বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ শুনেছেন। সাদা রঙের গাড়িতে চালকের পাশে একজন ও পিছনে একজন বসেছিল। অন্য একটি গাড়িতে করে আসা দুষ্কৃতীরা গুলি চালায়। দু’জনেই আহত হয়। পুলিশের অনুমান, ব্যবসায়িক শত্রুতা থেকেই এই হত্যা।

আরও পড়ুন- রাজ্যপাল আনন্দ বোস কেন বিজেপির ক্যাডার নয়? ধনকড়ের অভাব অনুভূতি শুভেন্দুর

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...