Saturday, May 16, 2026

মেয়ো রোডে বাস দু*র্ঘটনায় মৃ*ত ২

Date:

Share post:

শনিবার, ধর্মতলার মেয়ো রোডের বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক কিশোর সহ ২ জনের। আশঙ্কাজনক অবস্থায় আরও ১ জন হাসপাতালের ট্রম কেয়ারে রয়েছেন।  শনিবার দুর্ঘটনার পর মন্ত্রী অরূপ বিশ্বাস এসএসকেএম হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে আসেন। আহতদের পরিবারের সঙ্গে কথাও বলেন তিনি। মন্ত্রী জানান, বাস দুর্ঘটনায় আহতদের মধ্যে সাত জনকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এখনও হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন:কোটায় ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসুও! ফের বো*মা ফাটালেন উদয়ন


শনিবার, ধর্মতলার মেয়ো রোডে বাইককে ওভারটেক করতে গিয়ে উল্টে যায় যাত্রিবোঝাই একটি মিনি বাস। বাসটি মেটিয়াবুরুজ থেকে হাওড়া যাচ্ছিল। এমন ভাবে রাস্তার উপর উল্টে যায় যে, ভিতরে আটকে পড়া যাত্রীরা বেরোতে পারছিলেন না। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। তার পরেও একজন যাত্রী বাসের ভিতরেই আটকে পড়েছিলেন। বাসের সামনের দিক এবং পিছনের দিকের কাচ ভেঙে তাঁকে উদ্ধার করে পুলিশ। বাসের আহত যাত্রীদের নিয়ে যাওয়া হয় এসএসকেএমের ট্রমা কেয়ারে।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেল ৪টে ৪০ নাগাদ ডাফরিন রোড এবং মেয়ো রোডের ক্রসিংয়ের কাছে উল্টে যায় একটি যাত্রিবোঝাই মিনি বাস। বাসটি উল্টে যাওয়ার সময় একটি বাইককে ধাক্কা দেয়। এতে তিন জন মহিলা এবং ১৬ জন পুরুষকে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় পুলিশ। একজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। বাকিদের হাসপাতালের ট্রমা কেয়ারে চিকিৎসা শুরু হয়।

 

 

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...