Friday, June 26, 2026

কোটায় ডাক্তারিতে সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসুও! ফের বো*মা ফাটালেন উদয়ন

Date:

Share post:

বাবা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত কমল গুহর (Kamal Guha) পরে উদয়ন গুহর (Udayan Guha) নিশানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসু (Jyoti Basu)! তৃণমূলের (TMC) নেতা তথা রাজ্যের মন্ত্রীর বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রীর কোটায় কোচবিহারের প্রয়াত CPIM নেতার ছেলেকে ডাক্তারি পড়ার সুযোগ পাইয়ে দিয়েছিলেন জ্যোতি বসু (Jyoti Basu)।

নিয়োগ দুর্নীতিতে বারবার রাজ্যের শাসকদলের দিকে অভিযোগের আঙুল তুলছে বিরোধীদের। পাল্টা বাম আমলের দুর্নীতির পর্দা ফাঁস করছেন তৃণমূল নেতৃত্বও। এর মধ্যেই বোমা ফাটিয়ে ছিলেন তৃণমল নেতা উদয়ন গুহ (Udayan Guha)। তাঁর বাবা ছিলেন বাম জমানার কৃষিমন্ত্রী, ফরওয়ার্ড ব্লক নেতা। এককালে উদয়ন নিজেও ছিলেন ফরওয়ার্ড ব্লকে। বাবা কমল গুহর বিরুদ্ধে ‘চিরকূটে চাকরি দেওয়ার’ অভিযোগ তুলেছিলেন উদয়ন। তাই নিয়ে রাজ্য রাজনীতিতে কম জলঘোলা হয়নি। সেই রেশ কাটতে না কাটতে এবার খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের মন্ত্রী উদয়ন। তাঁর কথায়, “জ্যোতি বসু বড় দুর্নীতি করেছেন। একটা সময় বাংলায় মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার জন্য আসন কম ছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর কোটা ছিল। ১০টি ডাক্তারিতে। ১০টি ইঞ্জিনিয়ারিংয়ে। ফার্স্ট ডিভিশনে পাস করে, জয়েন্টে পাস করেও যাঁরা ডাক্তারিতে সুযোগ পাননি। তাঁদের বঞ্চিত করে কোচবিহারের দিনহাটার সিপিএম নেতা মানিক দত্তর ছেলেকে সুযোগ করে দিয়েছিলেন জ্যোতি বসু। সেকেন্ড ডিভিশনে পাস করে আজ তিনি জ্যোতিবাবুর কোটায় ডাক্তার হয়েছেন।“ যদিও এই অভিযোগ মানতে নারজ বামেরা। তাদের দাবি, নিজের দলের থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন উদয়ন।

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...