Tuesday, May 19, 2026

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে অনুরাগের মন্তব্যকে উড়িয়ে দিলেন কুণাল

Date:

Share post:

হাওড়ার শিবপুরের ঘটনা প্রসঙ্গে রবিবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। কার্যত তার হুঁশিয়ারি, আইনশৃঙ্খলা নিয়ে সচেতন না হলে কঠোর পদক্ষেপ হবে। অনুরাগের এই বক্তব্যকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে কুণাল বলেন,কেন্দ্রীয় বিভিন্ন রিপোর্টেই প্রকাশিত হয়েছে যে দেশের মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা কলকাতা। তাই দিল্লি নয় কলকাতায় বসবাস করার জন্য অনেকেই বাইরে থেকে আসছেন।তাই দিল্লিতে বসে যা খুশি বলে দিলেই সেটা সত্যি হয়ে যায়না।উনি বরং বিজেপি শাসিত রাজ্যগুলোর আইনশৃঙ্খলা নিয়ে মাথা ঘামান।

গতকাল কোল মাফিয়া রাজু ঝা খুন হওয়ার পর রবিবার তদন্তে প্রকাশ্যে আসে , তার হোটেলে নিয়মিত কেন্দ্রীয় মন্ত্রী আমলারা আসতেন, মিটিং করতেন।এ প্রসঙ্গে কুণাল বলেন, রাজু ঝার হোটেলে যারা যেতেন, মিটিং করতেন সেটাতো ছবিতেই দেখা গিয়েছে।পুলিশি তদন্ত করে সত্যটা প্রকাশ করা উচিত, দাবি কুণালের। আগামী তিন তারিখ রাজু ঝাকে দিল্লিতে ডেকেছিল, আর সেই কারণেই নাকি তাকে খুন করা হয়েছে। দিলীপ ঘোষের এই দাবি প্রসঙ্গে কুণাল বলেন, আমরা একই দাবি করছি। কারণ, যেহেতু বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ ছিল তাই ইডির জেরায় অনেক অকথিত কাহিনী প্রকাশ্যে চলে আসতো। তাই আগেভাগে তাকে সরিয়ে দেওয়া হলো।তদন্ত করলেই সব স্পষ্ট হয়ে যাবে।
তিনি বলেন, দিলীপ ঘোষরা কাচের ঘরে বসে ঢিল ছুড়ছেন। যারা একসময় তাদের কাছেই অভিযুক্ত ছিল এখন তারা বিজেপির ছাতার তলায় যাওয়ায় নিরাপদে আছে।দিলীপবাবু যে বড়বড় কথা বলছেন, আগে উত্তর দিন যে সিবিআইয়ের এফআইআরে নাম থাকা সত্ত্বেও শুভেন্দু বাইরে ঘুরে বেড়াচ্ছে কেন? কুণালের স্পষ্ট কথা, ছবিতেই প্রকাশ কয়লামন্ত্রী এসে কাদের সঙ্গে মিশতেন, কাদের সঙ্গে মিটিং করতেন। আসলে কয়লায় ডুবে রয়েছে বিজেপি।

আরও পড়ুন- রিষড়ায় বিজেপির রামনবমীর মিছিল ঘিরে অশা*ন্তি, পুলিশেই আস্থা দিলীপ ঘোষের

Related articles

ফলতার পুনর্নির্বাচন থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত! বলল তৃণমূল, ছক থাকার আশঙ্কা শুভেন্দুর

ফলতার পুনর্নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত একেবারে তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,...

অভয়া-কাণ্ডে আর জি করের আরও কয়েকটি জায়গা সিল করার নির্দেশ হাই কোর্টের!

অভয়া-কাণ্ডের পরে কেটে গিয়েছে দেড় বছরেরও বেশি। রাজ্যে পালাবদলের পরে এবার ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...