Tuesday, May 12, 2026

রামনবমীর মিছিল ঘিরে রাজ্যে অ.শান্তির চেষ্টা বিজেপির, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

হাওড়ার পর এবার হুগলি। ফের বিজেপির রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। রবিবার, রিষড়ায় বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। অভিযোগ, তারপরেই আচমকা এলাকায় অশান্তি বাধে। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন! বাদ গেল না কিছুই। রিষড়ার পুলিশ সূত্রের খবর, ভিড় নিয়ন্ত্রণ করতে কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়।

হুগলির রিষড়ার এই ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, ‘আজকে হুগলি জেলায় ভারতীয় জনতা পার্টির একটি শোভাযাত্রা ছিল। সেখানে বিজেপি-র কর্মী, সমর্থকরাই ভাঙচুর শুরু করেন। নেতৃত্বে ছিলেন দিলীপ ঘোষ। সাধারণ মানুষের সম্পত্তি ভাঙা হয়েছে, অগ্নিসংযোগকরা হয়েছে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষ যেটা করলেন, তা পূর্বপরিকল্পিতই ছিল। অশান্তি ছড়ানোর বিষয়টা আগে থেকে পরিকল্পনা করেই করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রামনবমীর দিনে হাওড়াতেও ভাঙচুর করেছে বিজেপি। এর আগেও নবান্ন অভিযানে আমরা দেখেছি ওদের ধ্বংসাত্মক উদ্দেশ্য। ফলে দেখা যাচ্ছে, কেন্দ্রে বিজেপির শাসনকালে দাঙ্গার সংখ্যা বেড়েছে সারা ভারতে। হুগলিতে আজ যা হল, কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। এই অশান্তি ছড়ানো যাবে না। তীব্র ভাষায় নিন্দা করা হচ্ছে।’

হুগলির ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, হুগলি জেলায় যে ঘটনাটি ঘটেছে তা পূর্বপরিকল্পিত। রামনবমীর নামে রাজ্যে অশান্তি করার চেষ্টা করছে বিজেপি। এই ঘটনার দায় বিজেপির। রামনবমীর পরেও কীসের মিছিল করে বিজেপি? আমরা পুলিশের কাছে আবেদন করব যারা এই ধরণের অশান্তি করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে যেন উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন- সরকার কঠোর পদক্ষেপ করছে, দুষ্কৃতীরা উচিত শিক্ষা পাবে: কড়া বার্তা রাজ্যপালের

Related articles

STF-র জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা, একই দিনে আত্মসমর্পণ মাওনেতারও: সহযোদ্ধাদের মূলস্রোতে ফেরার আহ্বান

কলকাতা পুলিশের জালে মাওবাদী নেত্রী শ্রদ্ধা বিশ্বাস (Shradha Biswas) ওরফে বেলা। বছর ষাটের ওই মাওবাদী নেত্রীর (Maoist Leader)...

শিল্প নিয়ে সৌরভকে কটাক্ষ শমীকের, বণিক সভার মঞ্চেই শিল্পপতিদের দিলেন বার্তা

২০২৩ সালে স্পেন সফরে গিয়ে বাংলায় ইস্পাত কারখানা করার ঘোষণা করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এক সপ্তাহ...

মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্বশর্মার: মন্ত্রিত্ব জোট বিধায়কদের

বিধানসভা নির্বাচনে ৩৮ শতাংশ ভোট নিয়ে ফের একবার অসমের ক্ষমতায় এনডিএ জোটের সরকার। ফের একবার মুখ্যমন্ত্রীর পদে হিমন্ত...

রাজনীতি মুক্ত ময়দান, দায়িত্ব নিয়েই মেসি কাণ্ডের তদন্ত কী বললেন নিশীথ?

সোমবারই রাজ্যের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। মঙ্গলবার থেকেই কাজ শুরু করে দিলেন রাজ্যের নয়া ক্রীড়া...