Sunday, April 26, 2026

মুম্বইয়ের বিরুদ্ধে খেলতে নেমে বিরাট রেকর্ড কোহলির

Date:

Share post:

রবিবার জয় দিয়ে আইপিএল-এর যাত্রা শুরু করেছে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। মুম্বই ইন্ডিয়ান্সকে হারায় ৮ উইকেটে। আর এই ম‍্যাচেই নেমেই নজির গড়লেন বিরাট কোহলি। ৪৯ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন আরসিবির প্রাক্তন অধিনায়ক। ছ’টা চার ও পাঁচটা ছক্কায় সাজান তাঁর ইনিংস সাজান। আর এই রান করতেই নজির গড়েন কোহলি। স্পর্শ করেন ডেভিড ওয়ার্নারকে।

মুম্বইয়ের বিরুদ্ধে অর্ধশতরান করতেই দ্বিতীয় ক্রিকেটার হিসাবে আইপিএলে ৫০টি বা তার বেশি অর্ধশতরানের ইনিংস খেলে ফেললেন বিরাট। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম এই নজির গড়লেন। এতদিন এই কৃতিত্ব ছিল শুধু ডেভিড ওয়ার্নারের। যিনি এখন দিল্লি ক‍্যাপিটালসের অধিনায়ক।

এখনও পর্যন্ত আইপিএলে ওয়ার্নারের অর্ধশতরান আছে ৫৬টি এবং রয়েছে ৪টি শতরান । তাঁর পরেই রয়েছেন কোহলি। রবিবার ম্যাচের পর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটারের ঝুলিতে এখনও পযর্ন্ত ৪৫টি অর্ধশতরান এবং ৫টি শতরান রয়েছে। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ান।

আরও পড়ুন:জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু আরসিবির, ৮২ রানে অপরাজিত বিরাট


 

Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...