Wednesday, May 13, 2026

গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে নিজাম প্যালেসে তলব সিবিআইয়ের

Date:

Share post:

গরুপাচার মামলায় এবার কাস্টমসের ৪ অফিসারকে তলব। চলতি সপ্তাহেই ৪ কাস্টমস অফিসারকে তলব করেছে সিবিআই। নিজাম প্যালেসে চারজনকে তলব করা হয়েছে।সিবিআইয়ের দাবি, এনামুল-আব্দুল লতিফের সঙ্গে যোগসাজশ ছিল এই কাস্টমস অফিসারদের। তাদের মারফত ঘুরপথে গরু কিনে বাংলাদেশে পাচার করা হত। সিবিআই চার্জশিটে এমনই উল্লেখ করা হয়েছে।
এর আগেও গরু পাচার মামলায় একাধিক বিএসএফ কর্তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতার হয়েছেন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।বর্তমানে তিহার জেলে আছেন অনুব্রত। তাঁর সঙ্গে এনামুল হকের যোগ খুঁজতে তদন্ত করছে সিবিআই।
এরই পাশাপাশি, সিবিআইয়ের স্ক্যানারে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ আবদুল লতিফও। গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুলের হকের সঙ্গে কী চুক্তি হয়েছিল অনুব্রত মণ্ডলের সেটাই খোঁজার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।ইতিমধ্যেই একাধিক কাস্টমস অফিসারের বাড়িতে তল্লাশি করেছে সিবিআই।তাদের অভিযোগ, বীরভূম থেকে পাচারকারীদের নির্বিঘ্নে গরু পাচারের জন্য সেফ করিডোর করে দেওয়া হত। সেই সেফ করিডোর করে দেওয়ার জন্য রাজনৈতিক প্রভাবশালী অনুব্রত মণ্ডলকে মোটা অঙ্কের টাকা পৌঁছে দিত পাচারকারীরা। সীমান্ত পেরিয়ে গরু পাচারের জন্য প্রশাসনিক আধিকারিকদের যোগসূত্র খুঁজে পেয়েছে তদন্তকারী সংস্থা। সেকারণেই কাস্টমসের অফিসারদের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
সম্প্রতি অনুব্রত মণ্ডলের সঙ্গে যোগ থাকার অভিযোগে সিউড়ি থানার আইসিকে তলব করেছিল ইডি। শনিবার প্রায় ৮ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু উত্তরে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারী অফিসাররা।বয়ানে অসঙ্গতি থাকার কারণে ফের তলব করা হয়েছে তাঁকে।সিবিাইয়ের দাবি, অনুব্রত মণ্ডলের আইনি লড়াইয়ের জন্য আর্থিক জোগান দিতেন ওই পুলিশ অফিসার।এমনকী, মহম্মদ আলির শ্বশুরবাড়ির সদস্যদের সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে তাঁকে জিজ্ঞাসাদ করতে চান তদন্তকারীরা।

 

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...