Sunday, May 31, 2026

আগামী কয়েকদিন বাড়বে গরম, বৃষ্টি কবে? জানাল হাওয়া অফিস

Date:

Share post:

কদিন বৃষ্টির পরেই রোদ ঝলমল আকাশ। বাড়ছে তাপমাত্রা (Temperature)। বৃষ্টি কবে? সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানাল, দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাগুলিতে মঙ্গলবারও শুষ্ক আবহাওয়া চলবে। তবে কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশ সীমান্ত লাগোয়া মুর্শিদাবাদ এবং নদিয়ায় (Nadia) আজ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বৃষ্টি হতে পারে বীরভূম এবং পূর্ব বর্ধমানেও। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী পাঁচদিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে আগামী পাঁচদিনে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে হাওয়া অফিসের তরফে জানান হয়েছে। মঙ্গলবার থেকে উত্তরে বৃষ্টির পরিমাণ কমলেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী চারদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুই দিনাজপুর এবং মালদহে আগামী চারদিন শুষ্ক আবহাওয়াই জারি থাকবে।

আরও পড়ুন- লাল-হলুদে সলমান খানের শো! ব্যবস্থা দেখতে ইস্টবেঙ্গল ক্লাব পরিদর্শনে ভাইজানের প্রতিনিধিদল

 

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...