Thursday, April 30, 2026

এবার সুজন ঘনিষ্ঠ CPM নেতার নাম জড়াল চিরকুটে চাকরি কে*লেঙ্কারিতে! তদন্তের দাবি তৃণমূলের

Date:

Share post:

বাম জমানায় চিরকুটে চাকরি কে*লেঙ্কারি যেন কিছুতেই পিছু ছাড়ছে না সিপিএমের। আর এই কেলেঙ্কারিতে সবচেয়ে বেশি যাঁর নাম উঠে আসছে, তিনি সুজন চক্রবর্তী। প্রথমে সুজনবাবুর স্ত্রী মিলি চক্রবর্তীর কলেজে সুপারিশের চাকরির ঘটনা সামনে আসে। এরপর সুজনবাবুর প্রয়াত শ্বশুর শান্তিময় ভট্টাচার্য-এর একের পর এক কীর্তি ফাঁস। একসময়কার দোর্দন্ডপ্রতাপ সিপিএম নেতা শান্তিময়বাবু ”বেনামে” দক্ষিণ ২৪ পরগনার প্রাথমিক শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান থাকার সময় ঘুরপথে নিজের পরিবার থেকে শুরু ঘনিষ্ঠ হল হোলটাইমারদের পরিবারের লোকেদের যেভাবে চাকরি দিয়েছেন তা প্রকাশ্যে এসেছে। সিপিএম জমানায় সুজনবাবুর পরিবারের ১৪ জনের নামের তালিকা ভাইরাল হয়েছে।

এখানেই শেষ নয়। ফের অস্বতিতে সুজন চক্রবর্তী। এবার সুজনবাবুর ঘনিষ্ঠ এক CPM নেতার চিরকুটে চাকরি কেলেঙ্কারির পর্দা ফাঁস! রাজীব বিশ্বাস, কলকাতা পুরসভার ৩৩নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর, বিধানসভা ভোটেও কাস্তে-হাতুড়ি-তারা চিহ্ন নিয়ে ভোটে দাঁড়িয়ে ছিলেন। এবং গোহার হেরেছিলেন। সুজন ঘনিষ্ঠ এহেন রাজীব বিশ্বাসের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ এনেছে তৃণমূল।

একটি পেপার কাটিং তুলে ধরে তৃণমূলের যুবনেতা তথা মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাঁর অভিযোগ, সুজন চক্রবর্তী ঘনিষ্ঠ রাজীব বিশ্বাস সিপিএম আমলে পরিবারের সকলকে চাকরি পাইয়ে দিয়েছেন। শুধু তাই নয়, রাজীবের বোন পূরবী দে বিশ্বাস মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক ছিলেন, এবং নিয়োগ দুর্নীতিতে তাঁকে গ্রেফতার করেছিল সিআইডি।

বিষয়টি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় তৃণমূল মুখপাত্র সুজন ঘনিষ্ঠ রাজীব বিশ্বাসকে নিশানা করে লিখছেন, “শুনলাম রাজীব বিশ্বাস বাগমাড়িতে এসে কিসব ভাষণ দিয়ে গেছে।রাজীব বাবু আস্তে। সবে আপনার বোন গ্রেপ্তার হয়েছে।
এই পূরবী দে বিশ্বাস রাজীব বিশ্বাসের বোন। রাজীব বিশ্বাস কলকাতার ৩৩নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন,বিধানসভা ভোটেও সিপিএম প্রার্থী ছিলেন। এর বউ অপর্না বিশ্বাস শিক্ষিকা হওড়ায়। রাজীব বিশ্বাসর ভায়রাভাই বিশ্বজিৎ বোস (বিচ্ছু) রেন্ট কন্ট্রোলে চাকরি করেন ২০০৬ সাল থেকে। যিনি নিজেও সিপিএমের LCM ছিলেন। এই পূরবী দে বিশ্বাস, সিপিএম এর সময়ই, DI মুর্শিদাবাদ, সেখানের হাজার হাজার চাকরি কিভাবে? আমরা জানি আপনি সুজনবাবুর কাছের লোক। অপেক্ষা করুন আপনার বাড়ির সামনে সভা হবে।”

তৃণমূল যুবনেতার এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই রাজীব বিশ্বাসের পরিবারের লোকেদের সিপিএম আমলে কিভাবে চাকরি হয়েছে, তার তদন্তের দাবি তোলা হয়েছে তৃণমূলের তরফে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ফেসবুকে লিখেছেন, “তদন্ত চাই”!

আরও পড়ুন:শক্তিগড় থেকে ট্রেনে বরাকর হয়ে ঝাড়খণ্ডে পালায় আ.ততায়ীরা, রাজু খু.নে ভিনরাজ্য যোগ

 

 

Related articles

আজই ICSE-ISC রেজাল্ট ঘোষণা, সকাল ১১টায় ওয়েবসাইটে মিলবে ফলাফল

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল। ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল...

দ্বিতীয় দফার ভোটে রাজ্যজুড়ে গ্রেফতার ৬৮৭!

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (2nd phase of West Bengal Assembly Election) জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনীর অতিসক্রিয়তার ছবি...

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ...

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...