Thursday, May 28, 2026

শক্তিগড় থেকে ট্রেনে বরাকর হয়ে ঝাড়খণ্ডে পালায় আ.ততায়ীরা, রাজু খু.নে ভিনরাজ্য যোগ

Date:

Share post:

শিল্পাঞ্চলের কুখ্যাত কয়লা মাফিয়া তথা বিজেপি নেতা রাজু ঝা (Raju Jha) -এত হত্যাকাণ্ড উঁকি মারছে একাধিক প্রশ্ন। রাজনৈতিক নাকি ব্যবসায়িক, ঠিক কোন কারণে খুন হতে হল রাজুকে? এইসব প্রশ্নের মাঝেই পুলিশের হাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা নিশ্চিত খুনের “সুপারি” দেওয়া হয়েছিল ভিন রাজ্যের শার্প শ্যুটার ও পেশাদার কোনও গ্যাংকে।

“সুপারি”র অগ্রিম বাবদও দেওয়া হয়েছিল ১কোটি টাকা। তবে কে বা কারা এই সুপারি দিয়েছিল সে ব্যাপারটি এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে দুর্গাপুর (Durgapur) থেকেই যে খুনের সুপারি দেওয়া হয়েছিল, সে ব্যাপারে নিশ্চিত তদন্তকারীরা।

মোবাইল ফোনের ”টাওয়ার ডাম্প” প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিন রাজ্যের সেই গ্যাংয়ের সদস্যদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যে ঝাড়খণ্ড (Jharkhand) রওনা দিয়েছে পুলিশের টিম। তাদের স্কেচ আঁকানোর চেষ্টা হচ্ছে। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) ও বিহার (Bihar) এসটিএফকে (STF) ও জানানো হয়েছে গোটা ঘটনা।

এদিকে পুলিশের হাতে নতুন তথ্য উঠে এসেছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, কাঁকসার কাছে দু’টি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল রাজুর খুনিরা। অক্ষাংশ ও দ্রাঘিমাংশ মিলিয়ে দেখা গিয়েছে, ওই জায়গাতেই খুনের দুন বিকেল পাঁচটা নাগাদ বেশ কয়েকটি নম্বর থেকে ফোন আসে। সুপারি কিলাররা সেই ফোন ধরে ছিল। একটি নম্বর শার্প শ্যুটার গ্যাংয়ের লোকেদের। এবং দুর্গাপুর থেকেই সেই ফোন এসেছিল। আর যখন ফোন এসেছিল ঠিক ওই সময়েই দুর্গাপুর থেকে রওনা দেন রাজু ও আব্দুল লতিফ (Abdul Latif)। পুলিশের অনুমান, সেই খবর আততায়ীদের কাছে পৌঁছে দিয়েছিল রাজুর গাড়িতে থাকা কোনও সঙ্গী।

এরপর রাজু কাঁকসায় পৌঁছনো মাত্রই দু’টি গাড়িতে খুনিরা পিছু নেয়। সুপারি কিলাররা আগে থেকেই ঘটনাস্থল রেইকি করেছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। রাজুর গাড়ি যে শক্তিগড়ে থামবেই, সে ব্যাপারেও নিশ্চিত ছিল খুনিরা। তদন্তকারীরা জানতে পেরেছেন, বিনা বাধায় খুনের পর শক্তিগড় থেকে ট্রেন ধরে বরাকর যায় সুপারি কিলাররা। সেখান থেকে পালায় ঝাড়খণ্ডে।

 

 

Related articles

দেশের সীমান্তে ১৫ কিমির মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার। এরমধ্যেই দেশের সীমান্তে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ...

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...