Wednesday, June 17, 2026

থমথমে রিষড়া! মানুষের আত্মবিশ্বাস ফেরাতে এলাকায় টহল পুলিশের

Date:

Share post:

সোমবার রাতে ফের নতুন করে অশান্ত হয়ে ওঠে রিষড়া (Rishra)। হাওড়া-ব্যান্ডেল মেইন শাখায় দীর্ঘক্ষণ বন্ধ হয়ে পড়ে ট্রেন চলাচল। রিষড়া রেল স্টেশনের কাছে ৪ নম্বর রেল গেট এলাকায় অশান্তি ছড়িয়ে পড়ে। ওঠে বোমাবাজির অভিযোগ। যদিও চন্দননগর কমিশনারেট, হুগলি গ্রামীণ পুলিশ ও রেল পুলিশের যৌথ অভিযানে সোমবার রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে মঙ্গলবার সকাল থেকেই থমথমে এলাকা। বিশাল পুলিশবাহিনী (Police) টহল দিচ্ছে এলাকায়। একাধিক দোকানপাঠও বন্ধ থাকতে দেখা গিয়েছে।

মঙ্গলবার সকালে দেখা যাচ্ছে রিষড়া ৪ নম্বর রেলগেট এলাকায় খুব কম লোকজনই যাতায়াত করছেন। তবে সাধারণ মানুষ যাতে কোনওভাবেই নিরাপত্তাহীনতায় না ভোগেন, তাঁদের আত্মবিশ্বাস (Confidence) বাড়াতে পুলিশ সবরকমভাবে চেষ্টা চালাচ্ছে। রেল পুলিশ ও রাজ্য পুলিশ সকাল থেকেই রিষড়া ৪ নম্বর রেল গেটের কাছে নজরদারি চালাচ্ছে। কোনওভাবেই যাতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন না ঘটে, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা।

উল্লেখ্য, সোমবার রাতেই হাওড়া-ব্যান্ডেল শাখায় রিষড়া রেল স্টেশনের কাছে ৪ নম্বর রেল গেট এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। বোমাবাজি হয় বলেও অভিযোগ। পাশাপাশি ট্রেনকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলে অভিযোগ। তিন ঘণ্টা একেবারে স্তব্ধ হয়ে যায় রেল চলাচল। চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। ঘণ্টার পর ঘণ্টা প্ল্যাটফর্মে অথবা ট্রেনে বসে ছিলেন অফিস ফেরত যাত্রীরা। রাত ১২টার পর ট্রেন চলাচল শুরু হয়।

 

 

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নের মুখে ক্ষতবিক্ষত স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...