Wednesday, June 17, 2026

ঢাকার বঙ্গবাজারে ভ.য়াবহ অ.গ্নিকান্ড! ইদের আগে বড়সড় ক্ষয়ক্ষতির আ.শঙ্কা

Date:

Share post:

ভয়াবহ আগুন বাংলাদেশের (Bangladesh) রাজধানীতে। মঙ্গলবার ভোরে ঢাকার (Dhaka) বঙ্গবাজারে (Bangabazar) বিধ্বংসী আগুন লাগে বলে খবর। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৪৬ টি ইঞ্জিন। জোরকদমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সেনাবাহিনীও। মঙ্গলবার ভোর ৬ টা ১০ মিনিটে বঙ্গবাজারে বিধ্বংসী আগুন লাগে। মুহূর্তের মধ্যেই সেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলে ওঠে একের পর এক দোকান।

এদিকে আগুন লাগার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও ইঞ্জিন ঘটনাস্থলে যাচ্ছে বলে খবর মিলেছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা জানা যায়নি।

তবে বঙ্গবাজারের স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সেখানে প্রায় চার হাজারের মতো দোকান রয়েছে। তবে কখন আগুন নিয়ন্ত্রণে আসবে তা নিশ্চিত করতে পারেননি দমকল আধিকারিকরা। মঙ্গলবার ভোরে বাজার এলাকায় এই ভয়াবহ আগুন লাগায় মাথায় হাত অনেক ব্যবসায়ীরই। ঘটনাস্থলে অনেক ব্যবসায়ীকেই কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছে।

 

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...