Thursday, June 18, 2026

ফের অ.শান্ত রিষড়া! জি ২০ সফর বাতিল করে কলকাতায় ফিরছেন রাজ্যপাল

Date:

Share post:

ফের নতুন করে অশান্ত রিষড়া (Rishra)। সোমবার রাতে রিষড়া স্টেশনে অশান্তির ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose) । সূত্রের খবর, মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন রাজ্যপাল। ঘটনার জেরে জি ২০ আলোচনা সংক্রান্ত সফর বাতিল করে মঙ্গলবারই উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরছেন রাজ্যপাল। এমনটাই খবর রাজভবন সূত্রে। তবে রাজভবন সূত্রে জানানো হয়নি ঠিক কী কারণে সফর কাটছাঁট করে কলকাতায় ফিরছেন। তবে রিষড়ার ঘটনার কারণেই তিনি কলকাতা ফিরছেন বলে খবর।

তবে দুষ্কৃতী দৌরাত্ম্য যে কোনওমতেই বরদাস্ত করা হবে না সে কথা সাফ জানিয়েছেন রাজ্যপাল বোস। ইতিমধ্যে প্রশাসনকে যথাযথ পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। রাজ্যপালের বার্তা, হিংসায় যুক্ত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধকে কোনওভাবেই রেয়াত করা হবে না বলেও বার্তা দেন রাজ্যপাল।

উল্লেখ্য, গত রবিবার থেকেই অশান্ত হয়ে ওঠে রিষড়া। জারি রয়েছে ১৪৪ ধারাও। এরইমধ্যে সোমবার ১৪৪ ধারা অমান্য করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder) সেখানে গেলে পুলিশি বাধার মুখে পড়তে হয়। আর রিষড়া যেতে না পেরে তীব্র ক্ষোভও প্রকাশ করেন সুকান্ত। এরপরই পুলিশের সঙ্গে জোর করে অশান্তি করে রাস্তায় বসেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন সুকান্ত। যদিও পুলিশের বক্তব্য ছিল, ১৪৪ ধারা জারি রয়েছে, তাই কোনওভাবেই সেখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এরই মধ্যে সোমবার রাতে হাওড়া-ব্যান্ডেল শাখার রিষড়া রেল স্টেশনের কাছে ৪ নম্বর রেল গেট এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ ওঠে। এলাকায় বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনার জেরে প্রায় দীর্ঘক্ষণ হাওড়া-ব্যান্ডেল (Howrah Bandel) মেইন লাইনে লোকাল, দূরপাল্লার ট্রেন সারি বেঁধে দাঁড়িয়ে পড়ে। চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...