Thursday, June 18, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএল-এ প্রথম জয় পেল চেন্নাই সুপার কিংস। ১২ রানে লখনৌ সুপার জায়ান্টসকে হারাল মহেন্দ্র সিং ধোনির দল। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা মইন আলি। চিপকে লখনৌর বিরুদ্ধে খেলতে নেমেই রেকর্ড গড়েন ধোনি। আইপিএল কেরিয়ারে ৫০০০ রান করলেন মাহি।

২) ১৩ মে ইস্টবেঙ্গলে পারফর্ম করতে আসার কথা রয়েছে বলিউড তারকা সলমান খানের। আর এদিন সেই কারণেই ইস্টবেঙ্গল মাঠ পরিদর্শন করে গেলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীরা এবং সলমান খানের টিম। সলমান খানের সঙ্গে এই অনুষ্ঠানে থাকতে পারেন সোনাক্ষী সিনহা-সহ অনেকে।

৩) প্রকাশ্যে ক্ষমা চাইল কেরালা ব্লাস্টার্স। সেইসঙ্গে ক্ষমা চাইলেন কোচ ইভান ভুকোমানোভিচও। আইএসএল প্লে অফের ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্লে-অফের ম্যাচে, রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়ে কেরালা। আর এবার সেই ঘটনার জন্যই জনসমক্ষে ক্ষমা চাইল কেরালা ব্লাস্টার্স কর্তৃপক্ষ।

৪) দেশে ফিরে গেলেন গুজরাত টাইটান্সের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানাল গুজরাত কর্তৃপক্ষ। উইলিয়ামসনের দেশে ফিরে যাওয়ার ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে গুজরাত।

৫) আগামী জুলাই মাসে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আর্জেন্তাইন তারকা লিওনেল মেসির। তবে তার আগে ক্লাব কর্তাদের সঙ্গে চরম ঝামেলা মেসির। সূত্রের খবর, বেতন কমিয়ে দেওয়া নিয়ে ক্লাব কর্তাদের সিদ্ধান্তে ব্যাপক চটেছেন লিও। বেতন কমাতে কিছুতেই রাজি নন আর্জেন্তাইন মহাতারকা।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...