Sunday, June 7, 2026

ফের মতি-বদল আবহাওয়ার, বাড়বে তাপমাত্রার পারদ

Date:

Share post:

আরও বাড়বে তাপমাত্রার পারদ। আগামী চার থেকে পাঁচ দিনে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, জানা গিয়েছে এমনটাই। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। কলকাতার পাশাপাশি জেলাগুলির তাপমাত্রাও রেকর্ড পরিমাণে বৃদ্ধি পাবে।

কলকাতায় চরচরিয়ে বাড়ছে তাপমাত্রার পারদ। বেলার দিকে গরম বাড়ছে। আগামী দুই থেকে তিন দিনে তাপমাত্রা আরও বাড়বে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।কয়েকদিন আগে পর্যন্ত শহর কলকাতায় সকালের দিকে ছিল হালকা শীতের আমেজ। কিন্তু, ভোরের দিকে সেই শীত শীত ভাব কার্যত গায়েব। বাড়ছে গরম। আগামী ২৪ ঘণ্টায় শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবারের থেকে মঙ্গলবার তাপমাত্রা সামান্য বেড়েছে। যদিও রাতের দিকে কালবৈশাখীর ঝোড়ো হাওয়ার সঙ্গে কিছু কিছু জায়গায় অল্প বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
রাজ্যের দু-একটি জেলায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী চার থেকে পাঁচ দিনে ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারদ। দিনের বেলা গরম বাড়বে। জেলাাগুলিতে সকাল এবং সন্ধ্যার দিকে শীত শীত ভাব অনুভূত হত কিছুদিন আগে পর্যন্ত। কিন্তু, গায়েব হতে চলেছে এই আমেজও।কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। সেখানেও জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে।
তবে বাংলায় ধেয়ে আসতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় আগামী ২৪ ঘণ্টায় কি রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গের উপরের অংশ এবং সিকিমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত থেকে একটি পূবালী অক্ষরেখা আরব সাগর পর্যন্ত বিস্তৃত। কিন্তু, এর কোনও প্রভাব বাংলার উপর সেভাবে পড়বে না। আপাতত রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। একই সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
এদিকে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। দক্ষিণ ভারতের কিছু রাজ্যে হতে পারে বৃষ্টিপাত। কিন্তু, আপাতত দেশের অন্যান্য অংশে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...