Monday, April 27, 2026

বুধবার রাজ্য সরকারের বিমানেই কোচবিহার যাবেন রাজ্যপাল!

Date:

Share post:

বর্তমান রাজ্যপাল- রাজ্যের সম্পর্ক নিয়ে নানা মুনির নানা মত। কিন্তু জানলে অবাক হবেন, দুর্জনেরা যাই বলে থাকুক এ বার রাজ্য সরকারের বিমানই ব্যবহার করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

কী ভাবছেন তো, গল্প কথা বলছি? তাহলে একটু খোলসা করেই বলা যাক।আজ, বুধবার কোচবিহার কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দেওয়ার জন্য রাজ্য সরকারের বিশেষ বিমানই ব্যবহার করতে চলেছেন রাজ্যপাল।এই প্রথম রাজ্যপাল রাজ্যে আসার পর রাজ্যের বিশেষ বিমান ব্যাবহার করবেন চ বলে জানা গিয়েছে।
আগামিকাল কলকাতা বিমানবন্দর থেকে সকাল ৮.৩০ নাগাদ বিশেষ বিমানে হাসিমারা এয়ারফোর্স স্টেশনের উদ্দেশে রওনা দেবেন রাজ্যপাল। তার পর সেখান থেকে সড়কপথে যাবেন উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে।এর আগে রাজ্যের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়কেও রাজ্য সরকারের এই বিশেষ বিমান ব্যবহার করতে দেখা যায়নি। এ বার প্রথম রাজ্যপাল রাজ্য সরকারের বিশেষ বিমান ব্যবহার করতে চলায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক মহলে গুঞ্জন।
প্রসঙ্গত, মঙ্গলবার দার্জিলিং থেকে কলকাতা আসেন রাজ্যপাল। সাম্প্রতিক সময়ে রাজ্যপাল একাধিকবার শিলিগুড়ি বা রাজ্যের বাইরে গিয়েছেন।কিন্তু এবারই প্রথম রাজ্য সরকারের বিশেষ বিমান ব্যবহার করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।রাজভবন সূত্রে খবর, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তাঁর প্রথমে কলকাতা থেকে হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল। পরে রাজ্য সরকারের তরফে সবুজ সংকেত আসায় রাজ্যপাল সিভি আনন্দ বোস এ বার রাজ্যের বিশেষ বিমানে বুধবার কোচবিহার রওনা দেবেন।তিনি উত্তরবঙ্গ কৃষি  বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে আগামিকালই বিকেলে কলকাতায় ফিরে আসবেন।

 

Related articles

কলকাতা পুলিশে ৪ নতুন সদস্য: ভোটের ময়দানে নতুন দায়িত্বে ইনা-টিনারা

দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণে (Polling) নিরাপত্তা জোরদার করতে এবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে (Kolkata Police Dog Squad) যোগ দিয়েছে...

পাল্টানো দরকার… চাই না অসীম সরকার: স্লোগান পাল্টে মতু্য়াদের হয়ে বিজেপিকে তোপ অভিষেকের

“আমি মোদিজির সঙ্গে একটা কথায় একমত, মোদিজি বলছেন পাল্টানো দরকার। আমি বলছি, পাল্টানো দরকার, আর চাই না অসীম...

ভোটের আগে উত্তপ্ত ভাঙড়! শওকতের গাড়িতে ISF-এর হামলার অভিযোগ

দ্বিতীয় দফা ভোটের ঠিক দু'দিন ফের উত্তপ্ত ভাঙড়! রবিবার রাতে ভাঙড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শওকত মোল্লার ওপর...

IPL: স্বামীর খেলায় আবেগপ্রবণ প্রিয়া, সাজঘর থেকেই পরিবারের সঙ্গে দেখা করলেন রিঙ্কু

নাইটদের দ্বিতীয় জয়ের নায়কও রিঙ্কু সিং(Rinku Singh)। ইডেন থেকে একানা রিঙ্ক ছন্দ ফিরতেই জয়ে ফিরেছে কেকেআর(KKR)। তবে রবিবার...