Friday, May 1, 2026

কুর্মি আ*ন্দোলনের জেরে দুর্ভো*গ, ৩০ ঘণ্টা পরেও দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল

Date:

Share post:

তফসিলি তালিকাভুক্ত করার দাবিতে লাগাতার রেল অবরোধ শুরু করলেন আদিবাসী সম্প্রদায়ের কুড়মি সমাজের সদস্যরা৷ এর ফলে বুধবার সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় ট্রেন চলাচল ব্যাহত৷ বাতিল একাধিক ট্রেন৷

রেল লাইনের পাশাপাশি জাতীয় সড়কও অবরোধ করা হয়েছে৷ BHআন্দোলনকারীদের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, আগামিকাল সকাল ৬টার মধ্যে যদি তাঁদের দাবি পূরণ না হয়, তাহলে জঙ্গলমহলের প্রতিটি রাস্তাতেই অবরোধ করা হবে৷ তফসিলি শংসাপত্র পাওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে সিআরআই রিপোর্ট পাঠানো হয়নি, এই অভিযোগ তুলে মঙ্গলবার থেকেই খেমাশুলিতে ৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রেখেছিল কুড়মি সমাজের প্রতিনিধিরা৷ বুধবার সকাল থেকে জাতীয় সড়কের পাশাপাশি শুরু হয় রেল অবরোধ৷

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের জেরে প্রায় ৩৬টি ট্রেন বাতিল করা হয়েছে । খড়্গপুর ও আদ্রা ডিভিশনের মধ্যে খড়্গপুর ডিভিশনে মোট ২৩টি, আদ্রা ডিভিশনে মোট ১৩টি ট্রেন ঘুরপথে চালানো হবে এবং পাঁচটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। এর মধ্যে স্টিল এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, গীতাঞ্জলি এক্সপ্রেস, নীলাচল এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস, জন শতাব্দী এক্সপ্রেসের মতো একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন রয়েছে।

খড়্গপুর ও আদ্রা ডিভিশনের মধ্যে খড়্গপুর ডিভিশনে মোট ২৩টি, আদ্রা ডিভিশনে মোট ১৩টি ট্রেন ঘুরপথে চালানো হবে এবং পাঁচটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

আদিবাসী কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা-সহ রাজ্য সরকারের সিআরআই (কালচারাল রিসার্চ ইনস্টিটিউট) রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর দাবিতে ১ এপ্রিল থেকে জঙ্গলমহলে শুরু হয়েছে ‘ঘাঘর ঘেরা’ নামের এই অবরোধ কর্মসূচি। কুড়মিদের নেতা অজিত প্রসাদ মাহাতো বলেন, গত সেপ্টেম্বরেও তাঁরা একইভাবে অবরোধ শুরু করেছিলেন। সে সময় রাজ্য সরকারের তরফ থেকে সিআরআই রিপোর্ট সংশোধন করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর অঙ্গীকার করা হয়। এই আশ্বাস পেয়ে পাঁচ দিনের মাথায় রেল অবরোধ তুলে নিয়েছিলেন তাঁরা। সেই সংশোধিত সিআরআই রাজ্য সরকারের তরফে এখনও পাঠানো হয়নি। কুড়মিদের অভিযোগ, এ কারণেই তাঁরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তফসিলি উপজাতির তকমা পাচ্ছেন না।

 

Related articles

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...

জটিলতার অবসান, আমেরিকাতেই বিশ্বকাপ খেলবে ইরান, ঘোষণা ফিফার

আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্রের(USA) সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে আসন্ন ফিফা বিশ্বকাপে(FIFA World Cup 2026 )ইরানের(Iran) খেলা নিয়ে জটিলতার সৃষ্টি...

সিসিটিভি ফুটেজ উধাও! স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সিইও অফিসের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল 

রাজ্যের বিভিন্ন গণনা কেন্দ্রের স্ট্রং রুমে সিসিটিভি নজরদারিতে বড়সড় বিভ্রাটের অভিযোগ তুলে সরব হলো তৃণমূল কংগ্রেস। শুক্রবার এই...