Sunday, February 22, 2026

কলকাতায় সাকিবের বদলি ইংলিশ ওপেনার জেসন রয়

Date:

Share post:

সাকিব আল হাসানের বদলি হিসেবে ২ কোটি ৮০ লাখ টাকায় কলকাতা দলে নিল ইংলিশ ওপেনার জেসন রয়কে। এর আগে কলকাতার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে এবারের আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব।মূলত, জাতীয় দলের খেলা থাকার কারণে সাকিব আইপিএলের শুরুর মতো পরের দিকেও কলকাতা নাইটরাইডার্সের হয়ে খেলতে পারতেন না।
আয়ারল্যান্ড সিরিজের কারণে শুরুতে খেলতে পারছেন নাল পরের দিকেও খেলতে পারতেন না। কারণ, বাংলাদেশ দল তখন ইংল্যান্ডে যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ খেলতে।সিরিজটা হবে আগামী ৯ থেকে ১৪ মে। তার আগে ৫ মে আছে একটা প্রস্তুতি ম্যাচও। আর আইপিএল শেষ হবে ২৮ মে। যেহেতু টুর্নামেন্টের বেশিরভাগ সময় কলকাতা সাকিবকে দলে পাবে না, সাকিবের পরিবর্তে অন্য কোনও বিদেশি ক্রিকেটারকে দলে নিতে চেয়েছিল কলকাতা। সাকিবকে সেই প্রস্তাব দেওয়ার পর সাকিবও রাজি হয়ে যান।
সাকিবের বদলে রয়কে নেওয়ার যথেষ্ট যুক্তি আছে। কারণ, শ্রেয়াস আইয়ার না থাকায় এই দলটায় সেই অর্থে নির্ভরযোগ্য ব্যাটসম্যানের সংখ্যা কম। ভরসা রাখতে হচ্ছে নিতীশ রানা, রিংকু সিংদের ওপর।রয় খেললে ব্যাটিং লাইন আপ আরও মজবুত হবে কলকাতার।
প্রথম ম্যাচে ওপেনার হিসেবে খেলেছেন আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজ। তরুণ এই ওপেনারের প্রতি পুরোপুরি ভরসা রাখতে পারছে না কলকাতা। সে কারণেই দলে নেওয়া হয়েছে ছন্দে থাকা অভিজ্ঞ রয়কে। কলকাতা রয়কে দলে নেওয়ায় লিটন দাসের একাদশে সুযোগ পাওয়া কিছুটা হলেও কঠিন হয়েছে। আয়ারল্যান্ড টেস্ট শেষে দলের সঙ্গে যোগ দেবেন এই ওপেনার। আইপিএলে রয় এখনো নিজেকে মেলে ধরতে পারেনি। তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা রয় এখন পর্যন্ত খেলেছেন মাত্র ১৩ ম্যাচ। ২৯.৯১ গড় ও ১২৯.০২ স্ট্রাইক রেটে রান করেছেন ৩২৯।

 

spot_img

Related articles

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...

মন ভালো তো সব ভালো, উৎপল সিনহার কলম

লাঠিতে ভর দিয়ে একদল বৃদ্ধ একটা বাড়িতে ঢুকলেন, আর এক সপ্তাহ পর তাঁরা দৌড়ে বেরোলেন সেই বাড়ি থেকে।...

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...