Saturday, March 14, 2026

হেফাজত থেকে পলাতক দুই জ.ঙ্গি! প্রশ্নের মুখে কাশ্মীর পুলিশ

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের বারামুলায় পুলিশি হেফাজত থেকে পালিয়ে গেল দুই জঙ্গি। একটি মদের দোকানে বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত ছিল ওই দুই লস্কর-ই-তৈবা জঙ্গি। জানা গিয়েছে পলাতক দুই জঙ্গির নাম মারুফ নাজির সোলেহ এবং শহিদ শওকত বালা। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি শুরু করেছে কাশ্মীর পুলিশ।

স্থানীয় পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে ওই দুই জঙ্গি পুলিশের হেফাজত থেকে পালিয়ে যায়। দু’জনের সঙ্গেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার যোগসূত্র পাওয়া গিয়েছে। গত বছর বারামুলা এলাকায় একটি মদের দোকানে বিস্ফোরণ ঘটে। তারপরেই পুলিশের হাতে ধরা পড়ে দুই জঙ্গি। মে মাস থেকেই তাদের কাশ্মীর পুলিশের হেফাজতে রাখা হয়। ১০ মাসের মধ্যেই হেফাজত থেকে পালাল তারা। পলাতক দুই জঙ্গিকে গ্রেফতার করতে ইতিমধ্যেই বারামুলা এবং উত্তর কাশ্মীরের বিস্তীর্ণ এলাকা জুড়ে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে।

 

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...