Wednesday, June 24, 2026

জেলায় জেলায় হাসপাতাল ও স্কুল গড়ার পণ: অনুষ্ঠান মঞ্চে জানালেন অরিজিৎ

Date:

Share post:

জেলায় জেলায় হাসপাতাল (Hospital) ও স্কুল (School) গড়ার পণ নিয়েছেন অরিজিৎ সিং (Arijit Singh)। শিলিগুড়ির অনুষ্ঠান মঞ্চ থেকে ফের সে কথা জানালেন বলিউডের নতুন প্রজন্মের হার্ট থ্রব। যে সব গ্রামের ৪০-৫০ কিমির মধ্যে কোনও হাসপাতাল নেই, সেই সব জায়গায় হাসপাতাল করতে চান অরিজিৎ। পাশাপাশি, ভালো স্কুল এবং খেলার মাঠ। ইতিমধ্যেই অবশ্য মুর্শিদাবাদে সেই কাজ কিছুটা শুরু করেছেন তিনি।

কোভিডে মাকে হারান অরিজিৎ সিং। তারপরই তিনি জেলায় জেলায় হাসপাতাল ও স্কুল গড়ার লক্ষ্যে ছুটে চলেছেন। এজন্য কাজ করছে একটি টিম। তারাই সেই রকম প্রত্যন্ত জায়গা খুঁজে বের করছে, যেখানে এক একটি জনবসতির কাছাকাছি হাসপাতাল নেই। নেই ভালো স্কুল, খেলার মাঠ।

মঞ্চ থেকেই অরিজিৎ সিং জানান, “আমি আমার ঘর মুর্শিদাবাদ থেকে কাজ শুরু করেছি। ইচ্ছে আছে সারা বাংলা তথা দেশে এই কাজ ছড়িয়ে দেব। আপনারা শুধু পাশে থাকবেন।” এই কাজে কমপক্ষে তাঁর একশো কোটি টাকার প্রয়োজন। এত টাকা মানুষের সহায়তা ছাড়া তোলা সম্ভব নয়, সেটা জানেন এই সংগীতশিল্পী। সেই কারণেই সাধারণ মানুষকে তাঁর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরও পড়ুন- বালি খাদান থেকে রাজ্যের রাজস্ব একলাফে বাড়ল ৪০০ কোটি টাকা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...