Thursday, March 5, 2026

চূড়ান্ত প্ৰস্তুতিতে নির্বাচন কমিশন, মে মাসেই পঞ্চায়েত ভোট

Date:

Share post:

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মে মাসেই রাজ্যজুড়ে হতে চলেছে পঞ্চায়েত ভোট। লোকসভার আগে এ রাজ্যের বুকে রাজনৈতিক দলগুলির কাছে যা সেমিফাইনাল। মে মাসে ভোট করাতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। যে কোনও দিন নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করতে পারে কমিশন।

আরও পড়ুন:সিবিআই, ইডি নয়! মুখ্যমন্ত্রীর উপরই আস্থা রেখে চিঠি বিজেপি বিধায়কের

ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ভোটগ্রহণ কেন্দ্রের খসড়া তালিকা। মে মাসেই পঞ্চায়েত ভোটের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটগ্রহণ কেন্দ্র, বুথ, ভোটকর্মী সংক্রান্ত প্রস্তুতি প্রায় শেষ। মোটামুটি ৬০ হাজার ভোটগ্রহণ কেন্দ্র থাকছে এবার পঞ্চায়েত ভোটে। কোন এলাকায়, কোন স্কুলে ক’টি বুথ হচ্ছে, সবই বিস্তারিত উল্লেখ করা হয়েছে খসড়া তালিকায়।

তবে নজরদারি চালানোর জন্য অবজার্ভার ও স্পেশাল অবজার্ভারদের তালিকা তৈরির ক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে। এপ্রিলের মাঝামাঝি তা সম্পন্ন করে ফেলতে চাইছে কমিশন। ভোটে অবজার্ভার ও স্পেশাল অবজার্ভারদের নাম ঠিক করতে নবান্নকে চিঠিও দেওয়া হয়েছে কমিশনের তরফে। সূত্রের খবর, প্রায় ৪০০ জন পর্যবেক্ষক ও অন্তত ৩০ জন বিশেষ পর্যবেক্ষকের নাম দিতে বলা হয়েছে। রাজ্য আলোচনা করে এনিয়ে সিদ্ধান্ত কমিশনকে জানাবে।

নবান্ন সূত্রে খবর, ডেপুটি সেক্রেটারি বা তার উপরের র‌্যাঙ্কের পদাধিকারীদের পর্যবেক্ষক করা হবে। সেই মতোই তালিকা তৈরি করে কমিশনকে পাঠাবে রাজ্য সরকার। ব্লক পিছু অথবা দু’জন করে পর্যবেক্ষক থাকবেন। তবে প্রাথমিকভাবে ব্লক পিছু একজন অফিসারকেই দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হবে বলে খবর। বিশেষ পর্যবেক্ষকদের নিযুক্ত করার ব্যাপারেও একই পদ্ধতি। এবার বুথের সংখ্যা বেড়েছে বলে তুলনামূলর বেশি পর্যবেক্ষকের নাম চাওয়া হয়েছে বলে খবর।

 

 

spot_img

Related articles

পশ্চিম এশিয়ার যুদ্ধে বিশ্বের দুই ভাগ স্পষ্ট: ভারতের কী হবে, প্রশ্ন

হরমুজ প্রণালী দিয়ে কোনও দেশের জাহাজ যাবে না। ঘোষণা করার পর আবার মত বদল ইরানের। চিনকে (China) অনুমতি...

রাতভর CEO দফতরে ধর্নায় বামেরা! BJP-র বি-টিম তকমা মুছতে দেরিতে কমরেডরা, ব্যাখ্যা তৃণমূলের

নির্বাচন ঘোষণার আগে হঠাৎই সিইও দফতরে বামেরা। একদিকে নির্বাচনের আগে খাস কলকাতায় বহুদিন পরে লাল ঝাণ্ডা যে এখনও...

সেমির আগে ভক্তিতে আস্থা, ইংল্যান্ডের বিরুদ্ধে জানুন ভারতের সম্ভাব্য একাদশ

টি২০ বিশ্বকাপে (T20 World Cup Final)ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে লক্ষ্মীবারের সন্ধ্যায় ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত(India)। মুম্বই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই...

নাবালকের হাত থেকে চলল গুলি! মানিকচকে আহত ৩

মালদহের মানিকচকে দোল নিয়ে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বুধবার সন্ধ্যায় রঙ খেলাকে কেন্দ্র করে গুলি চলার (firing)...