Tuesday, March 17, 2026

দাসপুরে সবুজ ঝড়!সমবায় সমিতির নির্বাচনে জয়জয়কার তৃণমূলের

Date:

Share post:

পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সেকেন্দারি সমবায় সমিতির নির্বাচনে সবুজ ঝড়! বড় জয় পেল তৃণমূল। প্রার্থীই দিতে পারেনি সিপিএম, বিজেপি।ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসন পেয়ে নজির গড়ল তৃণমূল।

আরও পড়ুন:টাইম পত্রিকার বিশ্বের প্রভাবশালীদের তালিকায় সেরার সেরা শাহরুখ, পিছনে ফেললেন মেসিকেও

একদা সিপিএমের গড় হিসাবে পরিচিত ছিল জেলার দাসপুরের বিস্তীর্ণ অঞ্চল। কিন্তু এবছর কোনও প্রার্থীই দিতে পারেনি সিপিএম ও বিজেপি।যা দু’টি দলেরই সংগঠনের কঙ্কালসার দশা বেআব্রু করে দিয়েছে। সমবায় সমিতি সূত্রে জানা যায়, নির্বাচনের জন্য মনোনয়ন পত্র তোলার তারিখ ছিল ২৭ ও ২৮ মার্চ এবং মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত বৃহস্পতিবার। তৃণমূল ছাড়া আর কেউই প্রার্থী দেয়নি।

কেন প্রার্থী দিতে পারলেন না প্রশ্নের উত্তরে স্থানীয় সিপিএম নেতা গণেশ সামন্তের দোহাই ১৫টি মনোনয়নপত্র তোলা হলেও বিশেষ কারণে তা জমা দেওয়া যায়নি। আবার বিজেপির নেতাদের সাফাই, কবে মনোনয়ন তোলা, জমা দেওয়ার দিন—এসব তাঁরা কিছুই জানতেন না। সবটাই নাকি আড়ালে হয়েছে।

বিজেপি ও সিপিএমের যুক্তি আসলে সাফাই ছাড়া আর কিছুই নয়, তা তারা নিজেও জানে। তবে দাসপুরে তৃণমূলের জয়ে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের আত্মবিশ্বাস আরও খানিকটা বাড়ল। অন্যদিকে, গ্রামীণ এলাকায় বিরোধীদের সংগঠন যে বহু জায়গায় অতিব পলকা তা দাসপুরের ঘটনা আরও একবার প্রমাণ করে দিল।

 

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...