Tuesday, March 3, 2026

শনিবার আলিপুরদুয়ারে বিশাল সমাবেশ অভিষেকের, কর্মী-সমর্থদের তুমুল উদ্দীপনা

Date:

Share post:

হয়ত আগামী মাসের শেষেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। দলীয় নেতা-কর্মীদের উজ্জিবিত করতে উত্তরবঙ্গে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, আলিপুরদুয়ার (Alipuduwar) যাচ্ছেন তিনি। তৃণমূল সূত্রে খবর সেখান থেকেই পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আলিপুরদুয়ারের বাবুরহাট খেলার মাঠে বিশাল জনসভা তাঁর। ১১ মার্চ এই জনসভা হওয়ার কথা ছিল। কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় দিন পিছিয়ে দেওয়া হয়।

গত বিধানসভা নির্বাচনে আলিপুরদুয়ার জেলাতে একটি আসনেও জেতেনি তৃণমূল। তবে, কিছুদিন আগেই বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এবার উত্তরবঙ্গের এই জেলায় বেশি নজর শাসকদলের। যেখানে পদ্মশিবিরের পালে হাওয়া লেগেছিল, সেখানেই তাদের ভিত নড়িয়ে দিয়ে জোড়াফুল ফোটাতে চান অভিষেক। তাঁর সভা ঘিরে তৃণমূলের কর্মী-সমর্থকদের উৎসাহ তুঙ্গে।

 

 

 

spot_img

Related articles

দোলের আগের রাতে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত দুই পুলিশকর্মী 

দোলের আগের রাতেই ভয়াবহ দুর্ঘটনা (road accident)। লরির সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ পুলিশ কর্মীর। দুর্ঘটনায়...

হরমুজ প্রণালী দিয়ে জাহাজ গেলেই হামলার হুঁশিয়ারি ইরানের!

ইজরায়েল-আমেরিকার বিরুদ্ধে প্রত্যাঘাত শুরু করেছে ইরান। যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী (Strait of Hormuz) আগেই...

রঙের উৎসব জাত-ভাষা-ধর্ম দেখে না, দোলের শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির বার্তা অভিষেকের

দোল-হোলি মানেই রঙের উৎসব। আর রং জাতপাত-ধর্ম-ভাষা কোনও কিছুতেই থেমে থাকে না। এই বিশেষ দিনে সকলকে দোল ও...

সর্বনিম্ন তাপমাত্রা পতনেও কমছে না গরম, দোলের সকালে বাড়ছে রোদের তেজ

বসন্তের রঙিন উৎসবে ধাক্কায় পারদ নামলো পাঁচ ডিগ্রি, কিন্তু গরম কমলো কি? আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...