Wednesday, June 24, 2026

কোচবিহারে লোকালয়ে ঢুকে তা.ণ্ডব জোড়া বাইসনের, মৃ.ত ১

Date:

Share post:

কোচবিহারে ফের বাইসনের তাণ্ডব! জলদাপাড়ার জঙ্গল থেকে কোচবিহারের হাঁড়িভাঙায় লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাল জোড়া বাইসন। স্থানীয় সূত্রে খবর বাইসনের তাণ্ডবে মৃত্যু হয়েছে ১ গ্রামবাসীর। আহত হয়েছেন আরও ৫ জন। শনিবারের সকালের ঘটনা। মৃতের নাম বীরেন বর্মন। আহতরা কোচবিহার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

স্থানীয় সূত্রে খবর শনিবার সকালে কোচবিহারের হাঁড়িভাঙায় লোকালয়ে ঢুকে তাণ্ডব শুরু করে দুটি বাইসন।প্রথমে ভুট্টাক্ষেতে ও পরে এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় বাইসনগুলি। একের পর এক জমির ফসল নষ্টের পাশাপাশি লোকালয়ে ঢুকে কয়েকটি কাঁচা বাড়ি ভাঙে বলেও অভিযোগ। ভোরবেলা ফুল তুলতে গিয়ে দামাল বাইসনের সামনে পড়ে যান এলাকার এক বাসিন্দা। মৃত বীরেন বর্মন (৫৮) হাঁড়িভাঙার বাসিন্দা।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। শেষপর্যন্ত বাইসন ২টিকে কাবু করতে ঘুমপাড়ানি গুলি ছোঁড়েন বনকর্মীরা। কয়েক ঘন্টার প্রচেষ্টায় বাইসন দুটিকে কাবু করা হয়। যদিও এই দুটি বাইসন কোথা থেকে এসেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং জখমদের চিকিৎসার খরচ বহন করা হবে বলে জানিয়েছে বন দফতর।

আরও পড়ুন- নয়া রেকর্ড! ২০ হাজার কোটি টাকারও বেশি টাকা ঋণ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...