Saturday, June 27, 2026

দ্বিতীয় হার মুম্বই ইন্ডিয়ান্সের, শনিবারের হাইভোল্টেজ ম‍্যাচে রোহিতদের ৭ উইকেটে হারাল চেন্নাই

Date:

Share post:

চলতি আইপিএল-এ দ্বিতীয় হার মুম্বই ইন্ডিয়ান্সের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ৭ উইকেটে হারল রোহিত শর্মার দল। সিএসকের হয়ে দুরন্ত ব‍্যাটিং অজিঙ্কে রাহানের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক এমএস ধোনি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান করে মুম্বই। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন ইশান কিষান। অধিনায়ক রোহিত শর্মা করেন ২১ রান। সূর্যকুমার যাদব করেন মাত্র ১ রান। তিলক ভর্মা করেন ২২ রান। টিম দাভিদ করেন ৩১ রান। চেন্নাইয়ের হয়ে তিন উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে উইকেট নেন তুষার দেশপান্ডে এবং স্টানার। একটি উইকেট নেন মাগালা।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজে জয় তুলে নেয় সিএসকে। সিএসকের হয়ে ৬১ রান করেন অজিঙ্কে রাহানের। তবে শূন‍্য রানে আউট হন কনওয়ে। শিভম দুবে করেন ২৮ রান। ৪০ রানে অপরাজিত রুতুরাজ গায়কোওয়াড। ২০ রানে অপরাজিত রায়ডু। একটি করে উইকেট নেন জেসন বেহরেনডফ, কুমার কার্তিকে এবং পীয়ুস চাওলা।

আরও পড়ুন:হারের হ‍্যাটট্রিক দিল্লির, রাজস্থানের কাছে ৫৭ রানে হার ওয়ার্নারদের

 

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...