Friday, June 26, 2026

চোখ রাঙাচ্ছে কো.ভিড! মাস্ক পড়া বাধ্যতামূলক করল হরিয়ানা সরকার

Date:

Share post:

চোখ রাঙাচ্ছে কোভিড। রোজই ঊর্ধ্বমুখী সংক্রমণ, মহারাষ্ট্র, দিল্লি ছাড়াও সক্রিয় রগীর সংখ্যা বাড়ছে দেশের নানা প্রান্তে বাড়ছে। দেশে কোভিডের নতুন ঢেউ আসার আশঙ্কায় একাধিক সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ইতিমধ্যেই হরিয়ানা সরকার মাস্ক পড়া বাধ্যতামূলক করেছে।

আরও পড়ুন:আন্দোলনে অনড় কুড়মি সম্প্রদায়! অবরুদ্ধ ট্রেন চলাচল, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

শনিবার মাস্ক পরার পরামর্শ দিয়ে হরিয়ানার স্বাস্থ্য দফতর একটি বিবৃতি জারি করেছে। কোভিড সংক্রমণ নতুন করে বাড়তেই গত ৩ এপ্রিল হরিয়ানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সে রাজ্যের স্বাস্থ্য দফতরের অধিকর্তারা। সংক্রমণ রোধে নতুন করে কী কী পদক্ষেপ করা উচিত, রাজ্যের হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কোভিড চিকিৎসা ব্যবস্থা কেমন রয়েছে-সহ আরও নানা বিষয়ে আলোচনা হয়। এরপরেই শনিবার বিবৃতি জারি করা হয়।

তাতে বলা হয়েছে, যে গত কয়েক সপ্তাহ ধরেই হরিয়ানায় কোভিড সংক্রমণ এবং আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই করোনার নতুন ঢেউ এলে সেই পরিস্থিতি যাতে সামাল দেওয়া যায়, তাই আগেভাগেই সতর্কমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। এই পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায়, তাই শুরুতেই এর মোকাবিলা করার জন্য জোরকদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

হরিয়ানার স্বাস্থ্য দফতরের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে যে, সরকারি-বেসরকারি অফিস, শপিং মল, সিনেমা হল, রাজনৈতিক জমায়েত-সহ যেসব জায়গায় ১০০ জনেরও বেশি মানুষের জড়ো হওয়ার সম্ভাবনা আছে, সেখানে এই মাস্ক বাধ্যতামূলক করতে হবে। সকলকেই এই নিয়ম মানতে হবে বলে নির্দেশ দিয়েছে সরকার। ইতিমধ্যে এই ব্যবস্থা কার্যকর করার জন্য জেলা প্রশাসন এবং পঞ্চায়েত স্তরেও নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে হরিয়ানা সরকার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...