Saturday, June 6, 2026

পঞ্চায়েতে বিজেপির টার্গেট অনুব্রতহীন বীরভূম, চৈত্র সঙ্ক্রান্তিতে সিউড়িতে শাহি সভা

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে(Panchayet Election) মাথায় রেখে ইতিমধ্যেই কোমর কষতে শুরু করেছে শাসক-বিরোধী দুই পক্ষই। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গোটা রাজ্যে গেরুয়া শিবিরের সংগঠনের হাল বেহাল হলেও আসন্ন নির্বাচনে বিজেপির(BJP) অন্যতম টার্গেট বীরভূম(Birbhum)। অনুব্রতহীন এই জেলাকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়তে চাইছে গেরুয়া শিবির। যার জেরেই এবার পঞ্চায়েতের প্রচারে আনা হচ্ছে খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah)। জানা গিয়েছে, চৈত্র সংক্রান্তি অর্থাৎ আগামী ১৪ এপ্রিল সিউড়িতে জনসভা করবেন অমিত শাহ।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, একাধিকবার বঙ্গ সফর বাতিল করার পর অবশেষে দুদিনের সফরে ১৪ এপ্রিল বাংলায় পা রাখছেন শাহ। ১৪ এপ্রিল বীরভূমের সিউড়িতে একটি সভা করবেন শাহ। রাতেই ফিরে আসবেন কলকাতায়। সেখানে রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে একটি বৈঠক করবেন তিনি। ওই বৈঠকে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। তার পর ১৫ তারিখ সকালে শাহ যেতে পারেন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। পুজো দিয়েই অবশ্য ফিরে যাবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর এই দু’দিনের সফরকে ঘিরে বাংলা বিজেপিতে তাই সাজ সাজ রব।

এদিকে শাহের এই সফর প্রসঙ্গে রাজনৈতিক মহলের দাবি, আসন্ন পঞ্চায়েত হোক বা ২০২৪ সালের লোকসভা, অনুব্রতহীন বীরভূম বিজেপির এখন অন্যতম টার্গেট। বীরভূমে সংগঠন জোরদার করার লক্ষ্যেই মূলত শাহের বাংলায় আসা। সে ক্ষেত্রে, ১৪ তারিখ সিউড়িতে জনসভা না করে কর্মীসভা করতে পারেন তিনি। যদিও শাহের এই সভাকে বিশেষ গুরুত্ব দিতে রাজি নয় তৃণমূল। এপ্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, ” বাংলায় যত মোদি শাহ সভা করবে তত বিজেপি হারবে।”

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...