Friday, June 26, 2026

আরসিবিকে ১ উইকেটে হারিয়ে কী বললেন লখনৌ অধিনায়ক?

Date:

Share post:

সোমবার রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরকে ১ উইকেটে হারায় লখনৌ সুপার জায়ান্টস। আরসিবির ২১২ রানের বিরুদ্ধে জয় পেতে শেষ ওভার পযর্ন্ত লড়াই করে লখনৌ। জয় পায় কে এল রাহুলের দল। সৌজন্যে স্টনিস এবং নিকোলাস পুরান। তাদের ব‍্যাটিং-এ ভর করেই জয় পায় লখনৌ। ৬৫ রান করেন স্টনিস। পুরান করেন ৬২ রান। তাদের এই ইনিংসে ভর করেই জয় পায় লখনৌ। আর এই জয়ের পরই সতীর্থদের নিয়ে প্রশংসায় পঞ্চমুখ লখনৌ অধিনায়ক কে এল রাহুল। বললেন,অবিশ্বাস্য।

ম‍্যাচের পর রাহুল বলেন,” আমরা জানতাম এত বড় লক্ষ্য তাড়া করা সহজ হবে না। তারা পাওয়ারপ্লেতে ভালো বোলিং করেছিল কিন্তু সেখান থেকে আমরা যে ম্যাচটা জিততে পেরেছি সেটার আসল কারণ হলেন পুরান এবং স্টনিস। এই দুজনের কারণেই জিতেছি। আমরা পুরান, স্টনিস-এর মতো শক্তিশালী খেলোয়াড়দের দলে নিয়েছি। বাদোনি ফিনিশারের ভূমিকায় পারফর্ম করতে শিখছেন।”

দল জিতলেও, এখনও চলতি আইপিএল-এ নিজের পারফরম্যান্স মেলে ধরতে পারেননি রাহুল। নিজের পারফরম্যান্স নিয়ে লখনৌ অধিনায়ক বলেন,”আমি আরও রান করতে চাই এবং স্ট্রাইক রেটও বাড়াতে চাই। আমি শেষ পর্যন্ত থাকতে চেয়েছিলাম এবং নিকির সঙ্গে খেলতে চেয়েছিলাম।”

আরও পড়ুন:সূচি প্রকাশ ২০২৩ ঘরোয়া ক্রিকেটের, দলীপ ট্রফি দিয়ে শুরু হবে মরশুম

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...