Tuesday, June 9, 2026

যুব বিশ্বকাপের দলে বৈভব, ১৪ বছরেই পেলেন অধিনায়কত্বের দায়িত্ব

Date:

Share post:

যুব বিশ্বকাপের জন্য ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করল বিসিসিআই। প্রত্যাশা মতোই যুব বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুধু দলে সুযোগ পাওয়াই নয় একইসঙ্গে বিশ্বকাপের আগেই নেতৃত্বের অভিষেকও হচ্ছে তাঁর।

তরুণ তারকাদের নিয়ে গঠিত হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ স্কোয়াড। নেতৃত্বে রয়েছেন আয়ুষ মাত্রে, সহ-অধিনায়কের দায়িত্বে ভিহান মালহোত্রা।তবে বিশ্বকাপের আগে রয়েছে আরও একটি সিরিজ।বিশ্বকাপ শুরু হওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বেনোনিতে আয়োজক দেশের বিরুদ্ধে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারতীয় যুব দল।

চোটের জন্য  এই সিরিজে খেলতে পারবেন না আয়ুষ মাত্রে। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ভারতের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানে নেতা হিসাবে বাছা হয়েছে বৈভবকে (Vaibhav Suryavanshi)।

সময়টা দারুন যাচ্ছে বৈভবের।শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে ‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার’ পায় বিহারের এই তরুণ তুর্কি। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ হয়

একনজরে ভারত অনূর্ধ্ব-১৯ দল: আয়ুষ মাত্রে (অধিনায়ক), ভিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ,বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু,হারভংশ সিং,অম্বরিশ,কনিষ্ক চৌহান,খিলান এ প্যাটেল,মহম্মদ এনান, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষান কুমার সিং, উদ্ধব মোহন

 

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...