Friday, June 26, 2026

গুজরাটে মাঝরাতে গানের আসরে ৪ কোটি টাকা উপহার শিল্পীকে!

Date:

Share post:

গুজরাটের লোকসংগীত শিল্পী গীতা রবারীর কণ্ঠে মুগ্ধ হয়ে একরাতে ৪ কোটি টাকা উপহার দিলেন শ্রোতারা। সম্প্রতি কচ্ছ এলাকায় একটি গানের আসরে এই ঘটনা ঘটেছে।জানা গিয়েছে, গীতার গানে মুগ্ধ হন শ্রোতারা।শিল্পীর উদ্দেশে গুচ্ছ গুচ্ছ টাকা উড়িয়ে দেন শ্রোতারা। সেই নোট গুনে দেখা যায়, মোট ৪ কোটি টাকা পেয়েছেন তিনি।
গীতার গানের আসরের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা গেছে, মেঝেতে পাতা কার্পেটের ওপর বসে হারমোনিয়াম বাজিয়ে গান করছেন তিনি। জমকালো পোশাক এবং নানা গয়নায় সেজেছেন। তার পাশে কয়েকজন যুবক দাঁড়িয়ে আছেন। যে যেমন পারছেন টাকা ছড়িয়ে দিচ্ছেন। ৫০০, ১০০ এমনকি ২০ টাকার নোটও ওড়ানো হয়েছে। তবে ভিডিওতে উড়তে দেখা সব টাকা শিল্পীর হাতে তুলে দেওয়া হয়েছে কি না, তা যাচাই করা সম্ভব হয়নি।
লোকসংগীতে ‘কচ্ছের কোয়েল’ খ্যাত গীতার জনপ্রিয়তা অনেক। আঞ্চলিক ভাষায় ‘রোমা সের মা’ গানটির জন্য জনপ্রিয়তা পেয়েছিলেন গীতা। তার গলায় ভজনও শ্রোতাদের খুব প্রিয়।গুজরাটের সংস্কৃতিকে গানের মাধ্যমে তুলে ধরেন গীতা। সেই কারণেই রাজ্যের সংস্কৃতিপ্রেমীদের গীতার গান এত ভাল লাগে। লোকের মুখে মুখে ঘোরে তাঁর গানের কলি।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...