Thursday, June 25, 2026

ওরা আমায় ঘরছাড়া করতে পারে, কিন্তু আটকাতে পারবে না: ওয়েনাড়ে হুঙ্কার রাহুলের

Date:

Share post:

সাংসদ পদ হারানোর পর প্রথমবার ওয়েনাড়ে পা রেখেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Rahul Gandhi)। মঙ্গলবার সেখানে রোড শো(road show) করার পাশাপাশি জনসভা(rally) করেন তিনি। আর এই সভা থেকে বিজেপিকে বার্তা দিলে সোনিয়া তনয়।

এদিন ওয়েনাড়ের জনসভা থেকেই কংগ্রেসের ‘প্রাক্তন’ সাংসদ বলেন, “সাংসদ শব্দটা একটা তকমা মাত্র, একটা পদ মাত্র। বিজেপি (BJP) আমার নামের পাশ থেকে সেই তকমাটা সরিয়ে নিতেই পারে। আমাকে জেলে পাঠাতে পারে, ঘরছাড়া করতে পারে, কিন্তু ওয়ানড়ের মানুষের প্রতিনিধিত্ব করা থেকে আমাকে আটকাতে পারবে না। এতবছরেও ওরা আমাকে বুঝতে পারল না। ভেবেছে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে বা আমাকে বাড়িছাড়া করলে আমি ভয় পেয়ে যাব।”

রাহুল বলেন, “বিজেপি আমাকে বাড়ি ছাড়ার নোটিস দিয়েছে। আমি আর সাংসদ নই, ওখানে থাকতে পারব না। এই বাড়ি হারিয়ে আমি খুশি। ওখানে থাকতে আমি ভালবাসি না। আমি দেখেছি বন্যার সময় এই ওয়ানড়ে কত মানুষকে ঘরছাড়া হতে হয়েছে।”

এদিন ওয়েনাড়ে রাহুলের রোড শো-তে ভিড় ছিল চোখে পড়ার মতো। ‘সত্যমেব যাত্রা’ নামক এই রোড শো-এ উপস্থিত ছিলেন হাজার হাজার কংগ্রেস কর্মী। পাশাপাশি উপস্থিত ছিলেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধীও।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...