Friday, June 5, 2026

বি.তর্কিত মন্তব্যের জের, সওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা নওশাদের

Date:

Share post:

বিতর্কিত মন্তব্যের অভিযোগ এবার সওকত মোল্লার (Saokat Molla) বিরুদ্ধে মানহানির মামলা করলেন ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। ব্যাঙ্কশাল কোর্টে নিঃশর্তে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে মামলা দায়ের করেন ভাঙড়ের বিধায়ক। নওশাদের অভিযোগ, জেলে থাকাকালীন তাঁর বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করেছিলেন তৃণমূল বিধায়ক সওকত।

মামলা দায়ের করে বেরিয়ে ব্যাঙ্কশাল কোর্টে চত্বরে নওশাদ সিদ্দিকি বলেন, “আমি নাকি পেশাদার জঙ্গি। আমার কাছে কাশ্মীর, পাকিস্তান থেকে নাকি টাকা আসে। এককথায় সওকত মোল্লা সাবেব আমাকে দেশদ্রোহী, দেশে অস্থির পরিবেশ তৈরি করছি বলে বলতে চেয়েছেন। আমি জেলে থাকাকালীন এসব মারাত্মক কথা উনি বলেছিলেন। তাই ভাষাগত আক্রমণের জবাব ভাষায় না দিয়ে আইনের দ্বারস্থ হয়েছি।“ নওশাদের দাবি, যেসব কথা সওকত বলেছেন, তা কোর্টে প্রমাণ করুন। “আইন অনুযায়ী মানহানির যে শাস্তি সেটা ওনাকে পেতেই হবে।“ বলে মন্তব্য করেন আইএসএফ বিধায়ক।

আরও পড়ুন- আগামী ৭২ ঘণ্টার জন্য বিশেষ নির্দেশিকা জারি কেন্দ্রের

Related articles

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...

ঢাল নেই, তলোয়ার নেই! নিধিরাম সর্দার হয়ে থাকতে না চেয়ে মেয়র পদ ছাড়লেন ফিরহাদ

মেয়র পদে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুক্রবার চেয়ারপার্সন মালা রায়ের (Mala Ray) কাছে ইস্তফাপত্র জমা দেন...