Saturday, May 16, 2026

প্রথম জয় মুম্বইয়ের, ৬ উইকেটে হারাল দিল্লিকে

Date:

Share post:

চলতি আইপিএল-এ প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। এদিন তারা ৬ উইকেটে হারাল দিল্লি ক‍্যাপিটালসকে। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস রোহিত শর্মার। ৬৫ রান করেন তিনি। এই হারের ফলে চলতি আইপিএল-এ এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখল না দিল্লি। দিল্লির হয়ে অর্ধশতরান ডেভিড ওয়ার্নার এবং অক্ষর প‍্যাটেলের।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ১৭২ রান করে দিল্লি। দিল্লির হয়ে অর্ধশতরান করেন ডেভিড ওয়ার্নার এবং অক্ষর প‍্যাটেল। ৫১ রান করেন দিল্লির অধিনায়ক। ৫৪ রান করেন অক্ষর। ১৫ রান করেন পৃথ্বী শা। ২৬ রান করেন মণীশ পান্ডে। যশ ধুল করেন ২ রান। মুম্বইয়ের হয়ে তিনটি করে উইকেট নেন জেসন এবং পীয়ুস চাওলা। দুটি উইকেট নেন মেরেদিত। এক উইকেট নেন ঋতিক শোকেন।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় রোহিত শর্মার দল। মুম্বইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক রোহিত শর্মা। ৬৫ রান করেন তিনি। ৩১ রান করেন ইশান কিষান। তিলক ভর্মা করেন ৪১ রান। টিম ডাভিড ১৩ রানে অপরাজিত। ক‍্যামারুন গ্রীন ১৭ রানে অপরাজিত। এদিনও ব‍্যাট হাতে ব‍্যর্থ সূর্যকুমার যাদব। শূন‍্য রানে আউট হন তিনি। দিল্লির হয়ে দুটি উইকেট নেন মুকেশ কুমার। একটি উইকেট নেন মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুন:পয়লা বৈশাখে চমক বাগানের, চুনী গোস্বামী গেট-এর উদ্বোধনে গাভাস্কর


 

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...