Friday, June 26, 2026

পয়লা বৈশাখে চমক বাগানের, চুনী গোস্বামী গেট-এর উদ্বোধনে গাভাস্কর

Date:

Share post:

পয়লা বৈশাখে চমক মোহনবাগানের। প্রথমবার মোহনবাগান ক্লাব তাঁবুতে পা পড়ছে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল মনোহর গাভাস্করের। পয়লা বৈশাখের বারপুজোয় ময়দানে সবুজ-মেরুন তাঁবু উৎসবের চেহারা নেবে।

গঙ্গাপাড়ের ক্লাবে এবার ঘটা করেই উৎসব পালিত হবে।উপলক্ষ, প্রথমবার ক্লাবের আইএসএল চ্যাম্পিয়ন হওয়া এবং বারপুজোর দিন প্রয়াত চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাব ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন। তাছাড়া মোহন জনতার দাবি মেনে ক্লাবের নামের আগে থেকে এটিকে শব্দও সরে গিয়েছে। বাংলা নববর্ষের প্রথম দিন তাই বাগানে উৎসবের রং আরও রঙিন। সেদিন ক্লাবের ‘চুনী গোস্বামী গেট’-এর উদ্বোধন করবেন গাভাস্কর। শনিবার বারপুজোর দিন সকাল সাড়ে দশটায় উদ্বোধন। চুনীর সঙ্গে ক্রিকেট খেলেছেন সানি। তাই গাভাস্করকে এনেই মোহনবাগান-রত্ন চুনীর নামাঙ্কিত ক্লাব ফটকের উদ্বোধন করতে চলেছেন কর্তারা।

গাভাস্করের সঙ্গে অনুষ্ঠানে থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও বাবুল সুপ্রিয়।মোহনবাগানপ্রেমী গায়ক বাবুল সেদিন সমর্থকদের গান শোনাবেন। বারপুজো হবে সকাল সাড়ে ন’টায়। দুপুর বারোটার সময় দোহার ব্যান্ডের সদস্যরা সঙ্গীত পরিবেশন করবেন।

এই নিয়ে এদিন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, “গাভাস্কর কখনও মোহনবাগান ক্লাবে আসেননি। সেই তিনি প্রথমবার আমাদের ক্লাবে আসবেন চুনী গোস্বামীর নামাঙ্কিত ক্লাবের গেট উদ্বোধন করতে। এটা ইতিহাস হয়ে থাকবে। ফুটবলে চুনীদা কিংবদন্তি, ক্রিকেটে কিংবদন্তি সুনীল গাভাস্কর। এমন সমাপতন ময়দানে বিরল।’’

সচিব আরও জানিয়েছেন, বারপুজোর দিন গেট উদ্বোধনী অনুষ্ঠানে গাভাস্করকে সংবর্ধনা দেবে ক্লাব। প্রাক্তন ভারত অধিনায়কের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হবে ক্লাবের পক্ষ থেকে। উপস্থিত থাকবেন চুনীর স্ত্রী বাসন্তী গোস্বামী। সঙ্গে থাকবেন প্রাক্তন ফুটবলার বলাই দে, মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, জেভিয়ার পায়াস, দীপেন্দু বিশ্বাস, বিক্রমজিৎ দেবনাথ, সুশীল সিং প্রমুখ।

আরও পড়ুন:একদিনের বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম‍্যাচ হওয়ার ক্ষেত্রে এগিয়ে কলকাতা-চেন্নাই : রিপোর্ট

 

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...