Monday, May 18, 2026

কেওড়াতলা ভুয়ো ছবি কাণ্ডে FIR দায়ের, দুই অভিযুক্তকে নোটিশ পুলিশের

Date:

Share post:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media)ভাইরাল হয় একটি ছবি। ওই ছবিতে দেখা যায়, কেওড়াতলা (Keoratala)মহাশ্মশানের একটি ফটোতে ‘লাভ’ ইমোজি দিয়ে ইংরেজিতে অক্ষরে লেখা “আই লাভ কেওড়াতলা মহাশ্মশান” । ব্যাস, আসল-নকল পরখ করার আগেই শুরু হয়ে যায় শোরগোল। যদিও পরবর্তিকালে জানা যায় এই ছবিটি ভুয়ো এবং শ্মশানে এইরকম কোনও বোর্ড লাগানো হয়নি। লালবাজার তরফে স্পষ্ট জানানো হয়েছে, এই পোস্ট সম্পূর্ণ ভুয়ো অর্থাৎ ফেক। যে দু’জনের প্রোফাইল ব্যবহার করে কেওড়াতলা মহাশ্মশান নিয়ে সোশ্য়াল মিডিয়ায় মিথ্যে পোস্ট ছড়ানো হয়েছে, ই-মেল মারফত তাঁদের নোটিশ করেছে কলকাতা পুলিশ। পুরসভার তরফে টালিগঞ্জ থানায় (Tollygunj Police Station) একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

কলকাতা মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের তরফেও জানানো হয়, “আই লাভ কেওড়াতলা মহাশ্মশান” বলে কোনও বোর্ড কখনও শ্মশানে লাগানো হয়নি। এই ঘটনায় বিরক্ত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভুয়ো ছবি ছড়িয়ে দিয়ে বিভ্রান্ত করার জন্য যে বা যারা দায়ী, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ আগেই দিয়েছিলেন।

পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পরই এই ভুয়ো ছবির বিষয়ে টালিগঞ্জ থানায় একটি এফআইআর দায়ের করা হয়। গোয়েন্দা দফতরের সাইবার সেলকে টেকনিকাল সাপোর্ট দেওয়ার কথাও বলা হয়।

জানা গিয়েছে ভারতীয় দণ্ডবিধির অধীনে এফআইআর করা হলেই আইটি অ্যাক্টে অভিযোগ করা যায় কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র মারফত জানা গিয়েছে যে আসল ছবিটি ২০১১ সালে তোলা হয়েছিল। এর উপরে ওই লেখাটি সুপারইম্পোজ করা হয়। আসল ছবিটি খুঁজে পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে।

 

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...