Saturday, May 16, 2026

কর্নাটকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, ১৮৯ আসনে ৫২ নতুন মুখ

Date:

Share post:

কর্নাটকের(Karnataka) বিধানসভা নির্বাচনকে(Assembly Election) মাথায় দেখে অবশ্যই সে প্রার্থী তালিকা প্রকাশ করল শাসক দল বিজেপি(BJP)। ২২৪ আসন বিশিষ্ট কর্নাটকে এদিন ১৮৯ টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এই প্রার্থী তালিকায় রীতিমতো চমক দিয়েছে গেরুয়া শিবির। পুরনো নেতাদের বেশিরভাগকে ছেঁটে ফেলে তালিকায় যোগ করা হয়েছে ৫২ নতুন মুখ। এই তালিকা প্রকাশের পর ক্ষোভে ফুঁসছেন প্রবীণ প্রার্থীরা। আশঙ্কা করা হচ্ছে অনেকেই নির্দল হিসেবে নামতে পারেন লড়াইয়ে।

বিজেপির তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে বেশিরভাগটাই অনগ্রসর জাতিভুক্ত। ১৮৯ প্রার্থীর মধ্যে ৩২ জন অনগ্রসর, ৩০ জন তফসিলি প্রার্থী। সম্প্রতি কর্নাটকে সম্প্রদায়ভুক্তদের জন্য সংরক্ষণ বাড়িয়েছে বিজেপি সরকার। পিছিয়ে পড়া জাতির ভোট পেতে প্রার্থী তালিকায় তাদেরকে অগ্রাধিকার দিয়েছেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রার্থী তালিকায় হেভিওয়েটদের মধ্যে মুখ্যমন্ত্রী বোম্মাই এবারও নিজের পুরনো কেন্দ্র শিগগাঁও থেকে লড়বেন। অন্যান্যদের মধ্যে রমেশ জারকিহলি এবং এম কার্জল লড়বেন গোকাক এবং মুধল থেকে। কংগ্রেসের সিদ্ধারামাইয়ার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে সাংসদ সোমলতাকে। তবে এবারের নির্বাচনে প্রার্থী হননি মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তাঁর কেন্দ্র শিমোগো জেলার শিকারিপুরায় প্রার্থী করা হয়েছে ছেলে বিজয়েন্দ্রকে।

প্রসঙ্গত, আগামী ১০ মে এক দফায় বিধানসভা ভোট হবে কর্নাটকে। ১৩ মে হবে ফল ঘোষণা। গত ২৯ মার্চ ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। এদিকে, আগেই প্রথম দফায় কর্নাটকের ১২৪টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস। পরে দ্বিতীয় দফায় আরও ৪১ আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করে হাত শিবির।

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...