Friday, June 26, 2026

তীব্র দহন উপেক্ষা করেই ওন্দায় অভিষেকের সভায় উপচে পড়া ভিড়

Date:

Share post:

চড়া রোদ। তাপমাত্রার পারদ ছুঁয়েছে প্রায় ৪২ ডিগ্রি। কিন্তু সেই সব উপেক্ষা করে বাঁকুড়ার মানুষ ভিড় জমালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) একবার দেখতে, তাঁর কথা শুনতে। ওন্দায় সভায় উপচে পড়ল ভিড়। বুধবার, ওন্দা (Onda) স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। তৃণমূলের (TMC) কর্মী-সমর্থকদের পাশাপাশি দলে দলে হাজির হন বাঁকুড়ার মানুষ।

দুপুর বারোটা থেকে হাতে প্ল্যাকার্ড নিয়ে মানুষের ঢল নামে স্টেডিয়ামে। সভা শুরুর আগেই ভর্তি হয়ে যায় গোটা স্টেডিয়াম। কিন্তু তারপরও লোক আসার বিরাম ছিল না। স্টেডিয়ামের বাইরেও ছিল প্রচুর মানুষ। ভিড়ের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভার শেষে এদিন এক মহিলা অভিষেকের কাছে এক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁর অভিযোগ চাকরি দেওয়ার নাম করে স্থানীয় এক তৃণমূল নেতা তাঁর থেকে প্রায় এক লক্ষ টাকা নিলেও প্রতিশ্রুতি মতো কাজ পাননি তিনি। অভিযুক্তকে দল থেকে বিতাড়নের দাবি জানান তিনি। ধৈর্য ধরে তাঁর অভিযোগ শোনেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তারপর উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দেন তিনি। এদিন মহিলাদের পাশাপাশি জেলার বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র-যুবরাও ভিড় জমান সভায়। রোজা রেখেও প্রচুর সংখ্যায় সংখ্যালঘুদেরও দেখা যায় সভাস্থলে। সবমিলিয়ে বাঁকুড়ার মানুষ বুঝিয়ে দিলেন একবার ভুল করলেও এবার তৃণমূলের পাশেই আছেন তাঁরা।

আরও পড়ুন- দেশের সবচেয়ে ‘দরিদ্র’ মুখ্যমন্ত্রী মমতা! অবাক করা সম্পত্তির পরিমাণ

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...