Saturday, June 6, 2026

সুযোগ পেলেই ফের হিং.স্র হয়ে উঠবে সিপিএম নামক হার্মাদরা

Date:

Share post:

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকে কার্যত চুপসে গিয়েছে সিপিএম। সুজন চক্রবর্তীর মতো কিছু “চিরকুট” নেতা বা শতরূপের মতো হারের হ্যাট্রিক করা কিছু বাতেলাবাজ, বখাটে সন্ধ্যা হলেই সেজেগুজে টেলিভিশন চ্যানেলের বিতর্কে গলাবাজি করা ছাড়া আর বিশেষ কাজ নেই সিপিএমের। শূন্য, তাই মানুষদের প্রতি দায়িত্বও নেই, দায়বদ্ধতাও নেই। তবে চরিত্র বদলায়নি সিপিএমের। সুযোগ পেলে নখ-দাঁত বের করার অভ্যাসটা এখনও ঝেড়ে ফেলতে পারেনি লাল পার্টির নেতারা।

আরও পড়ুন:কলকাতায় বি.ধ্বংসী অ*গ্নিকাণ্ডে প্রাণ গেল বাবা ও ছেলের

এই ধরুন সুশান্ত ঘোষ। কঙ্কালকাণ্ডের খলনায়ক জেল থেকে ছাড়া পাওয়ার পর সুযোগ পেলেই সেই নব্বই দশকের হার্মাদদের মতো কথা বলছে। তালিকায় নয়া সংযোজন সিপিএমের সিপিএম নেতা মানস মুখোপাধ্যায়। বহুবছর পর একটি সমবায় নির্বাচনে ফের নিজের স্বরূপ দেখাতে রাস্তায় নেমেছিলেন মানস মুখোপাধ্যায়। কামারহাটির প্রাক্তন বিধায়ক হুমকির সুরে বলেই ফেললেন, “পুলিশ নিরপেক্ষ থাকুক, তারপরে বুঝিয়ে দেব কার লাঠিতে কত জোর।” অভিযোগ, একটা সময়ে সমাজ বিরোধীদের পরিবেষ্টিত হয়ে কামারহাটি এলাকা দাপিয়ে বেড়ানো মানস মুখোপাধ্যায় ফের হুমকি-ধুমকি শুরু করেছেন।

এদিকে বীরভূমের খোলস ছেড়ে বেরিয়েছে সিপিএম। জেলা কমিটির মেম্বার অরুন মিত্র পুলিশকে যথারীতি হুমকি দিলেন। তাঁর নিদান, পুলিশের বিরুদ্ধে জোট বাঁধুন। ওরা গ্রামে এলেই লাঠি, ঝাঁটা নিয়ে বেরিয়ে আসুন। থানার সামনে দাঁডিয়েই এমন হুমকি দিয়েছেন সিপিএম নেতা।

শূন্যে দাঁড়িয়েও যারা ফের চমকাচ্ছে, শাসানি দিচ্ছে, পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছে, তাঁদের বেসিক চরিত্র যে বদলায় নি, এই কয়েকটি ঘটনাতেই সেটা স্পষ্ট। ফলে ফের যদি সামান্যতম সুযোগ পায় সিপিএম, তাহলে নতুন করে শুরু হবে হার্মাদদের যুগ, লাল চোখে ফুটে উঠবে হিংস্রতা। পাড়ায় পাড়ায় দাদাগিরি শুরু হবে সমাজ বিরোধীদের। ফিরে আসবে মরিচঝাঁপি, সাঁইবাড়ি, বিজন সেতু, থেকে বানতলা, ধানতলা, নেতাই, নানুর, নন্দীগ্রাম! কারণ, সুযোগ পেলেই ফের হিংস্র হয়ে উঠবে সিপিএম নামক হার্মাদরা

 

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...